দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০১ আগস্ট ২০২৬

দুই মেট্রোরেল স্টেশনের নিচে রহস্যময় বস্তা অভিযানে পুলিশ ও সিটিটিসি

দুই মেট্রোরেল স্টেশনের নিচে রহস্যময় বস্তা

রাজধানীর মিরপুর-১০ এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে সন্দেহজনক বস্তু পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।শনিবার সকালে ঘটনাটি জানাজানি হলে যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও পরীক্ষা-নিরীক্ষা শুরু করে।ডিএমপির মিরপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন জানিয়েছেন, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে একটি বোমা সদৃশ বস্তু পাওয়ার তথ্য পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে পরীক্ষা করা হচ্ছে।

আরও  পড়ুন, কামরাঙ্গীরচরে নদীতে নিখোঁজ শিশুকে খুঁজে পায়নি ফায়ার সার্ভিস

একই সময়ে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচেও একটি পরিত্যক্ত বস্তা দেখতে পান স্থানীয়রা। পরে নিরাপত্তার স্বার্থে দুই স্টেশনের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিশেষজ্ঞ দল বস্তুগুলো পরীক্ষা করার পরই নিশ্চিত হওয়া যাবে সেগুলো বিস্ফোরক ছিল কি না।এর আগে গত ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচেও একটি সন্দেহজনক বস্তু উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনার পর আবারও দুই ব্যস্ততম স্টেশনে এমন পরিস্থিতি মেট্রোরেল নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বিষয় : রহস্যময় বস্তা দুই মেট্রোরেল পুলিশ ও সিটিটিসি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০১ আগস্ট ২০২৬

দুই মেট্রোরেল স্টেশনের নিচে রহস্যময় বস্তা অভিযানে পুলিশ ও সিটিটিসি

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর মিরপুর-১০ এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে সন্দেহজনক বস্তু পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।শনিবার সকালে ঘটনাটি জানাজানি হলে যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও পরীক্ষা-নিরীক্ষা শুরু করে।ডিএমপির মিরপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন জানিয়েছেন, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে একটি বোমা সদৃশ বস্তু পাওয়ার তথ্য পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে পরীক্ষা করা হচ্ছে।

আরও  পড়ুন, কামরাঙ্গীরচরে নদীতে নিখোঁজ শিশুকে খুঁজে পায়নি ফায়ার সার্ভিস

একই সময়ে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচেও একটি পরিত্যক্ত বস্তা দেখতে পান স্থানীয়রা। পরে নিরাপত্তার স্বার্থে দুই স্টেশনের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিশেষজ্ঞ দল বস্তুগুলো পরীক্ষা করার পরই নিশ্চিত হওয়া যাবে সেগুলো বিস্ফোরক ছিল কি না।এর আগে গত ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচেও একটি সন্দেহজনক বস্তু উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনার পর আবারও দুই ব্যস্ততম স্টেশনে এমন পরিস্থিতি মেট্রোরেল নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত