দৈনিক সংবাদ দিগন্ত

দুই মেট্রোরেল স্টেশনের নিচে রহস্যময় বস্তা অভিযানে পুলিশ ও সিটিটিসি

রাজধানীর মিরপুর-১০ এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে সন্দেহজনক বস্তু পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।শনিবার সকালে ঘটনাটি জানাজানি হলে যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও পরীক্ষা-নিরীক্ষা শুরু করে।ডিএমপির মিরপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন জানিয়েছেন, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে একটি বোমা সদৃশ বস্তু পাওয়ার তথ্য পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে পরীক্ষা করা হচ্ছে।আরও  পড়ুন, কামরাঙ্গীরচরে নদীতে নিখোঁজ শিশুকে খুঁজে পায়নি ফায়ার সার্ভিসএকই সময়ে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচেও একটি পরিত্যক্ত বস্তা দেখতে পান স্থানীয়রা। পরে নিরাপত্তার স্বার্থে দুই স্টেশনের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিশেষজ্ঞ দল বস্তুগুলো পরীক্ষা করার পরই নিশ্চিত হওয়া যাবে সেগুলো বিস্ফোরক ছিল কি না।এর আগে গত ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচেও একটি সন্দেহজনক বস্তু উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনার পর আবারও দুই ব্যস্ততম স্টেশনে এমন পরিস্থিতি মেট্রোরেল নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

দুই মেট্রোরেল স্টেশনের নিচে রহস্যময় বস্তা অভিযানে পুলিশ ও সিটিটিসি