দৈনিক সংবাদ দিগন্ত

ডলারের শক্তিতে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্রের ডলারের মূল্য বাড়ায় স্বর্ণের ওপর চাপ তৈরি হলেও দেশটির দুর্বল অর্থনৈতিক তথ্যের কারণে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর প্রত্যাশা কমে যাওয়ায় স্বর্ণের দরপতন সীমিত রয়েছে।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা ২২ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩১ দশমিক ৬১ ডলারে নেমে আসে। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারের দাম ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৫৯ দশমিক ৩০ ডলারে দাঁড়ায়।এদিন মার্কিন ডলার সূচক ০.৬ শতাংশ বেড়েছে। ফলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের কাছে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণের দাম তুলনামূলকভাবে বেশি হয়ে যায়। এর প্রভাবেই স্বর্ণের বাজারে কিছুটা চাপ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।শুক্রবার প্রকাশিত মার্কিন অর্থনৈতিক তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে দেশটির কর্মসংস্থান বৃদ্ধির গতি প্রত্যাশার তুলনায় বেশি কমেছে। 

আরও  পড়ুন, অক্টোবরে তিন দিনেই ২০ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স

একই সঙ্গে আগের দুই মাসের নন-ফার্ম পে-রোলের হিসাবেও বড় ধরনের সংশোধন করা হয়েছে।কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, দুর্বল শ্রমবাজারের তথ্য অক্টোবরে ফেডের সুদের হার বাড়ানোর প্রত্যাশা কমিয়েছে। এতে স্বর্ণের দামে কিছুটা সমর্থন তৈরি হয়েছে।সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, অক্টোবরে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা বর্তমানে ১৮ শতাংশ। তবে ডিসেম্বরে সুদ বাড়ানোর সম্ভাবনা ৮৮ শতাংশ বলে বাজারের প্রত্যাশায় উঠে এসেছে।এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনাও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। ইয়েমেনে সামরিক উত্তেজনা বাড়ায় তেলের দাম, মূল্যস্ফীতি ও বৈশ্বিক বাজারে অনিশ্চয়তার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, তেলের দাম, বন্ডের সুদ এবং ফেডের নীতিগত সিদ্ধান্তের প্রত্যাশায় পরিবর্তন অব্যাহত থাকলে স্বর্ণের বাজারেও অস্থিরতা থাকতে পারে।

বিষয় : স্বর্ণের দাম বিশ্ববাজারে চাপ তৈরি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ডলারের শক্তিতে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x