দৈনিক সংবাদ দিগন্ত

ব্যাংক খাতে ঋণ বিতরণে বড় পরিবর্তনের পরিকল্পনা

ব্যাংক খাতে ঋণ বিতরণ
ব্যাংক খাতে ঋণ বিতরণ
ছবি: ব্যাংক খাতে ঋণ বিতরণ

আগামী বছরের মধ্যে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট ঋণের ৩৫ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে এবং ২০ শতাংশ খুচরা ব্যাংকিং খাতে বিতরণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে করপোরেট খাতে ব্যাংকের ঋণ ৪০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।আগামী বছরের মধ্যে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট ঋণের ৩৫ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে এবং ২০ শতাংশ খুচরা ব্যাংকিং খাতে বিতরণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে করপোরেট খাতে ব্যাংকের ঋণ ৪০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। শুক্রবার ২০ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেন তিনি। ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ সময়ের মুদ্রানীতি প্রণয়নের প্রস্তুতি হিসেবে এ সভার আয়োজন করা হয়। সভায় গভর্নর বলেন, ব্যাংক খাতের ওপর চাপ কমাতে বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের অর্থ ব্যাংকঋণের পরিবর্তে পুঁজিবাজার থেকে সংগ্রহ করা উচিত। এতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ঋণের প্রবাহ বাড়ানো সম্ভব হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, নিত্যপণ্যের দাম কমাতে দেশে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চলতি অর্থবছরের মধ্যেই এ অর্থ দ্রুত ছাড়ের ওপর গুরুত্ব দেন তিনি। অন্যদিকে, দেশে না আসা রপ্তানি আয় ফিরিয়ে আনতে বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহায়তা নেওয়া হচ্ছে বলে জানান গভর্নর। পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে তিনি বলেন, ইতোমধ্যে একাধিক দেশে পাচারকারীদের সম্পদ শনাক্ত ও জব্দ করা হয়েছে। 

আরও পড়ুন,বাজুসের নতুন সিদ্ধান্তে কমল স্বর্ণের দাম

এসব সম্পদ দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া মুদ্রানীতিকে আরও কার্যকর করতে সংসদীয় স্থায়ী কমিটির পরামর্শ অনুযায়ী প্রতি তিন মাস পরপর মুদ্রানীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারা উৎপাদন ব্যয় কমাতে ব্যাংকঋণের সুদহার হ্রাস এবং ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখার দাবি জানান। বিজিএমইএর সহসভাপতি সেলিম রহমান বলেন, ব্যবসায়ীরা বাড়তি খরচের চাপ সামাল দিতে পারলেও বাজারের অনিশ্চয়তা সামাল দেওয়া কঠিন। করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট তৈরি হওয়ায় উৎপাদন ব্যয় বহুগুণ বেড়েছে। অন্যদিকে, চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি আবিদা মোস্তফা বলেন, টাকার বিনিময় হার স্থিতিশীল না হলে বিদেশি বিনিয়োগ আসবে না। এ ক্ষেত্রে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনামের মুদ্রা ব্যবস্থাপনার অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। শুক্রবার ২০ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেন তিনি। ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ সময়ের মুদ্রানীতি প্রণয়নের প্রস্তুতি হিসেবে এ সভার আয়োজন করা হয়। 

বিষয় : পরিকল্পনা ঋণ বিতরণ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ব্যাংক খাতে ঋণ বিতরণে বড় পরিবর্তনের পরিকল্পনা

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x