দৈনিক সংবাদ দিগন্ত

মসলার দাম বাড়ায় কমছে ক্রেতাদের কেনাকাটা

কিছু মসলার দাম কেজিতে বেড়েছে ৪০০ টাকা পর্যন্ত।

ছবি: কিছু মসলার দাম কেজিতে বেড়েছে ৪০০ টাকা পর্যন্ত।

রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে গত এক সপ্তাহে আমদানিনির্ভর বিভিন্ন মসলা ও শুকনা ফলের দাম বেড়েছে। পণ্যভেদে প্রতি কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত মূল্যবৃদ্ধি হয়েছে। এতে বাড়তি খরচের চাপে পড়েছেন ক্রেতারা। অন্যদিকে বেশি দামে পণ্য কিনে বিক্রি করতে গিয়ে বিপাকে পড়েছেন খুচরা ব্যবসায়ীরাও। রাজধানীর শেওড়াপাড়া, কাজীপাড়া, ইব্রাহিমপুর, কচুক্ষেত ও কারওয়ান বাজার ঘুরে মসলার বাজারে এমন চিত্র দেখা গেছে। কচুক্ষেতের মুসলিম এন্টারপ্রাইজের কর্মী সজীব মিয়া জানান, গত ১০ দিনে বেশ কয়েকটি পণ্যের দাম বেড়েছে। আগে প্রতি কেজি এলাচ ৪ হাজার ৮০০ টাকায় বিক্রি হলেও এখন তা ৫ হাজার ২০০ টাকা। লবঙ্গের দাম ১ হাজার ৫০০ থেকে বেড়ে ১ হাজার ৭০০ টাকা, জিরা ৫৫০ থেকে ৬৫০ টাকা এবং কাজুবাদাম ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা হয়েছে। এ ছাড়া পেস্তাবাদাম ৩ হাজার ৭০০ থেকে বেড়ে ৩ হাজার ৯০০ টাকা, কিশমিশ ৮২০ থেকে ৮৮০ টাকা এবং ইসবগুলের ভুসি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা হয়েছে। সজীব মিয়া বলেন, দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা কেনার আগে একাধিক দোকানে খোঁজ নিচ্ছেন। কেউ কয়েকটি দোকানে দাম যাচাই করেও পণ্য কিনছেন না। 

আরও পড়ুন,ব্যাংক খাতে ঋণ বিতরণে বড় পরিবর্তনের পরিকল্পনা

ইব্রাহিমপুর কাঁচাবাজারের হাশেম জেনারেল স্টোরের স্বত্বাধিকারী আবুল হাশেম জানান, পাইকারি বাজারে জিরার দাম কেজিতে ১০০ টাকা বেড়েছে। গত সপ্তাহে যে জিরা ৬০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন, বর্তমানে তা ৭০০ টাকা দরে বিক্রি করছেন। কারওয়ান বাজারের রাসেল বানিয়াতি স্টোরের স্বত্বাধিকারী সাইদুলের দাবি, ভারতসহ আন্তর্জাতিক বাজারে মসলার দাম বাড়ায় দেশের বাজারেও প্রভাব পড়েছে। ভারত থেকে জিরা ও এলাচসহ বিভিন্ন মসলা আমদানি করা হয়। মিরপুরের পল্লবীর কালশী বাজারের বিক্রেতা শাহীন শেখ জানান, গত সপ্তাহে কারওয়ান বাজার থেকে প্রতি কেজি জিরা ৫২০ টাকায় কিনলেও এবার কিনতে হয়েছে ৬২০ টাকায়। হলুদ ও মরিচের দামও কেজিতে ২০ টাকা করে বেড়েছে। শাহীন বলেন, এভাবে দাম বাড়তে থাকলে ক্রেতাদের কাছে জবাব দেওয়া কঠিন হয়ে পড়ে। দাম বাড়লে চাহিদা কমে যায়, যার প্রভাব পড়ে বিক্রিতে।

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২২ নভেম্বর ২০২৬

মসলার দাম বাড়ায় কমছে ক্রেতাদের কেনাকাটা

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x