শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এ বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির অভিনয়ের গুঞ্জন সত্যি হচ্ছে না। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমিকে। প্রধান নারী চরিত্রে তার নাম আগেই চূড়ান্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিয়ারা আদভানির একটি ছবি পোস্ট করে ক্যাপশনে ‘নেক্সট’ লেখেন সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান। এরপর থেকেই শুরু হয় নানা আলোচনা ও জল্পনা। অনেকেই ধারণা করেন, ‘মহব্বত’ সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে যুক্ত হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।তবে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, সিনেমাটির নায়িকা হিসেবে পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমিকে আগেই চূড়ান্ত করা হয়েছে। ফলে এই সিনেমায় কিয়ারা আদভানির অভিনয়ের কোনো সম্ভাবনা নেই। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক আরশাদ আদনানও।
আরও পড়ুন,মুম্বাইকে গ্যাংস্টারমুক্ত করতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সিনে সংগঠন
তিনি জানিয়েছেন, ‘মহব্বত’ সিনেমায় অভিনয় করছেন না কিয়ারা। তবে ভার্সেটাইল মিডিয়ার ভবিষ্যৎ কোনো প্রকল্পে তাকে যুক্ত করার বিষয়ে প্রাথমিক পর্যায়ে ভাবনা বা আলোচনা থাকতে পারে।‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর মতো আলোচিত সিনেমার প্রযোজক আরশাদ আদনান মূলত আগামী বছরের সম্ভাব্য নতুন কোনো প্রকল্পের ইঙ্গিত দিতেই কিয়ারার ছবি পোস্ট করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে পরিচালক হিমেল আশরাফ আগামী ঈদুল আজহায় বড় পর্দায় ‘মহব্বত’ মুক্তির লক্ষ্য নিয়ে কাজ করছেন। এখন দর্শকদের অপেক্ষা শাকিব খান ও কিনজা হাশমির নতুন এই জুটিকে বড় পর্দায় দেখার।
বিষয় : সিনেমা শাকিব পাকিস্তানি নায়িকা

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬