দৈনিক সংবাদ দিগন্ত

রবার্ট প্যাটিনসনের বিপরীতে আলোচনায় জং হো-ইয়ন

জং হো-ইয়ন।
জং হো-ইয়ন।
ছবি: জং হো-ইয়ন।

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’-এ অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন দক্ষিণ কোরীয় অভিনেত্রী জং হো-ইয়ন। এবার জেমস বন্ড সিরিজের পরবর্তী ছবিতে সম্ভাব্য নায়িকা হিসেবে আলোচনায় এসেছেন তিনি। যুক্তরাষ্ট্রের ফ্যাশন সাময়িকী ভোগ প্রকাশিত ৪৫ জন অভিনেত্রীর সম্ভাব্য তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন এই কোরীয় তারকা। পরবর্তী জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণার পর থেকেই নতুন ছবিতে তাঁর বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে ভোগের তালিকা। এতে জং হো-ইয়োনের ‘স্কুইড গেম’ সিরিজের অভিনয় এবং পরিচালক না হং-জিনের ‘হোপ’ ছবিতে তাঁর উপস্থিতির প্রশংসা করা হয়েছে। ভোগের মতে, নতুন বন্ড ছবির গল্প এশিয়ায় বিস্তৃত হলে নায়িকা হিসেবে জং হো-ইয়ন উপযুক্ত হতে পারেন। তবে এটি ভোগের নিজস্ব সম্ভাব্য তালিকা। জং হো-ইয়নকে বন্ডকন্যার চরিত্রে নেওয়ার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান অ্যামাজন এমজিএম স্টুডিওস। ২০২১ সালে ‘স্কুইড গেম’-এর প্রথম মৌসুমে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা কাং সে-বিয়ক চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পান তিনি। পরে যুক্তরাষ্ট্রের নির্মাতা আলফনসো কুয়ারনের ‘ডিসক্লেইমার’ সিরিজেও অভিনয় করেন। চলতি বছর না হং-জিন পরিচালিত ‘হোপ’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। 

আরও পড়ুন, রামায়ণে রণবীরের মায়ের ভূমিকায় লারা দত্ত

ছবিটি কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে। ১৯৯৪ সালের ২৩ জুন দক্ষিণ কোরিয়ার সিউলে জন্ম জং হো-ইয়োনের। অভিনয়ে আসার আগে মডেল হিসেবে পরিচিতি গড়ে তোলেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে মডেলিং শুরু করেন। ২০১৩ সালে ‘কোরিয়াস নেক্সট টপ মডেল’ প্রতিযোগিতার চতুর্থ আসরে দ্বিতীয় হন। এরপর লুই ভিতোঁ, শ্যানেল, ফেন্ডি ও মিউ মিউয়ের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের হয়ে কাজ করেন। ‘স্কুইড গেম’-এ অভিনয়ের জন্য ২০২২ সালে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) পুরস্কারে টেলিভিশন নাটক বিভাগে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পান তিনি। ভোগের তালিকায় জং হো-ইয়ন ছাড়াও রয়েছেন মার্গারেট কোয়ালি, জেনডায়া ও ফ্লোরেন্স পিউ। এর আগে ১৯৯৭ সালে ‘টুমরো নেভার ডাইস’ ছবিতে বন্ডের বিপরীতে অভিনয় করেন মালয়েশীয় অভিনেত্রী মিশেল ইয়ো। জং হো-ইয়ন বন্ডকন্যার চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে তিনিই হবেন প্রথম কোরীয় অভিনেত্রী।জেমস বন্ড সিরিজের ২৬তম ছবিতে বন্ড চরিত্রে অভিনয় করবেন রবার্ট প্যাটিনসন। ছবিটি পরিচালনা করবেন ‘ডিউন’ সিরিজের নির্মাতা ডেনিস ভিলনভ। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’-এর স্রষ্টা স্টিভেন নাইট।

বিষয় : বিপরীতে প্যাটিনসনের রবার্ট

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২২ নভেম্বর ২০২৬

রবার্ট প্যাটিনসনের বিপরীতে আলোচনায় জং হো-ইয়ন

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x