দৈনিক সংবাদ দিগন্ত

স্মৃতিকথার পর সোনিয়া গান্ধীকে নিয়ে নতুন সিনেমার পরিকল্পনা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
ছবি: ছবি: সংগৃহীত

২০০৬ সালে সোনিয়া গান্ধীর জীবন নিয়ে একটি জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা হয়েছিল। এতে সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের কথা ছিল ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চির। বিষয়টি তখন ব্যাপক আলোচনার জন্ম দিলেও শেষ পর্যন্ত নির্মিত হয়নি সিনেমাটি। প্রায় দুই দশক পর নিজের স্মৃতিকথা ‘বিলংগিং’-এ সেই ঘটনা তুলে ধরেছেন সোনিয়া গান্ধী। সোনিয়া গান্ধীর মতো মনিকা বেলুচ্চির জন্মও ইতালিতে। ‘দ্য প্যাশন অব দ্য ক্রাইস্ট’ ও ‘ম্যাট্রিক্স’ সিরিজে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। ২০০৬ সালে কান চলচ্চিত্র উৎসবের জুরি সদস্য থাকার সময় সোনিয়াকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথা জানান প্রযোজকেরা। তাঁদের দাবি ছিল, বেলুচ্চি এতে অভিনয়ের চুক্তি করেছেন। 

আরও পড়ুন, রামায়ণে রণবীরের মায়ের ভূমিকায় লারা দত্ত

প্রযোজক সুনন্দা মুরলি মনোহর জানিয়েছিলেন, চরিত্রটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন অভিনেত্রী। তবে কংগ্রেসের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানোর পর প্রকল্পটির কাজ থেমে যায়। ২০১২ সালে মনিকা বেলুচ্চি জানান, সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও চিত্রনাট্য পছন্দ না হওয়ায় তিনি এগোননি। চলচ্চিত্রটি না হওয়ার পেছনে আরও কয়েকটি কারণের কথাও বিভিন্ন সময়ে বলেছেন তিনি। লস অ্যাঞ্জেলেসে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত পরিচালক জগমোহন মুন্ধরার পরিচালনায় সিনেমাটি নির্মাণের পরিকল্পনা ছিল। সাংবাদিক রশিদ কিদওয়াইয়ের লেখা ‘সোনিয়া: অ্যা বায়োগ্রাফি’ অবলম্বনে চিত্রনাট্য তৈরির কথা ছিল। তবে বইটির চলচ্চিত্র নির্মাণের স্বত্ব নিয়েও জটিলতা দেখা দেয়। ২০০৬ সালের জুলাইয়ে প্রযোজক সুনন্দা মুরলি মনোহর নিউইয়র্ক টাইমসকে জানিয়েছিলেন, ৬০ দিনের মধ্যে শুটিং শুরুর পরিকল্পনা ছিল। কিন্তু কংগ্রেসের আপত্তি ও রাজনৈতিক উদ্বেগে তাঁরা আর এগোতে পারেননি। পরিচালক মুন্ধরা অবশ্য বলেছিলেন, সোনিয়া গান্ধীর জীবনকে একজন মানুষ হিসেবে তুলে ধরাই ছিল তাঁর উদ্দেশ্য। ২০১১ সালে মারা যান তিনি।সোনিয়া গান্ধীর ‘বিলংগিং’ প্রকাশের পর তাঁকে নিয়ে নতুন চলচ্চিত্র নির্মাণের আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন,স্পর্শ বিতর্ক ও সংস্কৃতি নিয়ে সমালোচনা, দুই বিষয়ে কীর্তির ব্যাখ্যা

 তেলেঙ্গানা কংগ্রেস নেতা টি জয়প্রকাশ রেড্ডি, যিনি জগ্গা রেড্ডি নামে পরিচিত, জানিয়েছেন, বইটি অবলম্বনে সিনেমা নির্মাণের পরিকল্পনা রয়েছে। তেলুগু ও হিন্দিসহ বিভিন্ন ভাষায় নির্মাণের চিন্তা চলছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের ৯ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পেতে পারে। সোনিয়া গান্ধী জানিয়েছেন, তাঁকে নিয়ে বিভিন্ন সময়ে অসত্য তথ্য প্রকাশিত হওয়ায় নিজের স্মৃতিকথা লেখার সিদ্ধান্ত নেন। বইটিতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী নটবর সিং ও সাবেক গণমাধ্যম উপদেষ্টা সঞ্জয় বারুর লেখা বইয়ে ওঠা অভিযোগেরও জবাব দিয়েছেন তিনি। বারুর বই ‘দ্য অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’ অবলম্বনে ২০১৯ সালে একই নামে চলচ্চিত্র নির্মিত হয়। এতে মনমোহন সিংয়ের চরিত্রে অভিনয় করেন অনুপম খের এবং সোনিয়া গান্ধীর চরিত্রে জার্মান অভিনেত্রী সুজান বার্নার্ট।

বিষয় : পরিকল্পনা স্মৃতিকথার সিনেমার

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২২ নভেম্বর ২০২৬

স্মৃতিকথার পর সোনিয়া গান্ধীকে নিয়ে নতুন সিনেমার পরিকল্পনা

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x