দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সংবাদ সম্মেলনে অনিয়মের তথ্য-উপাত্ত ও ভিডিও ফুটেজ উপস্থাপন

সংবাদ সম্মেলনে অনিয়মের তথ্য-উপাত্ত
সংবাদ সম্মেলনে অনিয়মের তথ্য-উপাত্ত
ছবি: সংবাদ সম্মেলনে অনিয়মের তথ্য-উপাত্ত

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৭-২৮ সেশনের নির্বাচনে নজিরবিহীন ভোট জালিয়াতি, অনিয়ম, দলীয় লোকজন দিয়ে ভোট গ্রহণ এবং প্রার্থী, সাংবাদিক ও স্কাউট সদস্যদের ওপর হামলার গুরুতর অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী একটি প্যানেলের প্রার্থীরা। এসব ঘটনার জন্য সরকার-সমর্থিত হলুদ প্যানেল ও নির্বাচন কমিশনের যোগসাজশকে দায়ী করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা। শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ তুলে ধরেন এবং নির্বাচনের বিভিন্ন অনিয়মের তথ্য-উপাত্ত ও ভিডিও ফুটেজ উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঢাকা সেন্টারের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রকৌশলী মো. আতিকুর রহমান অভিযোগ করেন, নির্বাচনী তফসিলে এজেন্ট নিয়োগের সুযোগ থাকলেও নির্বাচনের আগের দিন প্রার্থীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট না রাখার সিদ্ধান্ত নেয় কমিশন। এ ছাড়া হলুদ প্যানেলের পক্ষে ভোট দেওয়ার জন্য নির্বাচনের আগের রাতে সরকারি চাকরিজীবী প্রকৌশলীদের কাছে বার্তা পাঠানো হয় এবং ব্যালটে সিল দেওয়ার পর তার ছবি তুলে সংশ্লিষ্টদের কাছে পাঠানো বাধ্যতামূলক করা হয়েছিল বলেও দাবি করা হয়। 

আরও পড়ুন,হামলা ও জাল ভোটের অভিযোগ তুলে আইইবিতে নতুন নির্বাচনের দাবি

প্রার্থীরা আরও অভিযোগ করেন, ভোটের দিন আইইবি ভবনের ষষ্ঠ তলায় জাল ভোট দেওয়ার সময় প্রায় চার হাজার ব্যালটের মুড়ি ও কয়েকজনকে হাতেনাতে আটক করা হলেও নির্বাচন কমিশনের এক সদস্য হলুদ প্যানেলের প্রার্থীদের নিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যান। পাশাপাশি একজনের কার্ড দিয়ে অন্যজনের ভোট প্রদান, অপ্রকৌশলী তরুণকে দিয়ে জাল ভোটের চেষ্টা, সরকারি দপ্তরের কর্মকর্তাদের পোলিং অফিসার হিসেবে নিয়োগ দিয়ে প্রভাব বিস্তার এবং ইয়ং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার ও টেক্সটাইল ডিভিশনে ব্যালট ইস্যুতে পরিকল্পিত অনিয়মের অভিযোগ তোলা হয়। এ ছাড়া জাল ভোট ঠেকাতে গিয়ে প্রার্থী ইমরুল কায়েস পরাগ, ইসমাইল, স্কাউট সদস্য এবং সাংবাদিকদের ওপর হামলা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার পাশাপাশি ভোট গণনায় অ্যাবের শীর্ষ নেতাদের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ আনা হয়। সংবাদ সম্মেলনে ঢাকা সেন্টারের সেক্রেটারি প্রকৌশলী মাহমুদুর রহমান শাহিদ ভিডিও ফুটেজ উপস্থাপন করেন এবং সম্মানী সাধারণ সম্পাদক পদপ্রার্থী প্রকৌশলী মো. নুরুল হুদাসহ কেন্দ্রীয় ও স্থানীয় কাউন্সিলের বিপুলসংখ্যক প্রার্থী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বিষয় : অনিয়ম সংবাদ সম্মেলন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সংবাদ সম্মেলনে অনিয়মের তথ্য-উপাত্ত ও ভিডিও ফুটেজ উপস্থাপন

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x