বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের কাছে সরকার দায়বদ্ধ। দলের নাম ভাঙিয়ে কেউ অনিয়ম করলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।আরও পড়ুন, আওয়ামী লীগের পথেই সরকার চলছে: এনসিপি নেতা হাসনাতরিজভী বলেন, নানা ত্রুটি-বিচ্যুতি হতে পারে, তবে দল সেগুলো কখনোই প্রশ্রয় দেয় না। বিএনপি অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। রাজধানীতে যত্রতত্র বসানো গরুর হাট সরিয়ে নির্ধারিত স্থানে স্থানান্তরে সরকারের নির্দেশনার বিষয়টিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, ইতিমধ্যে প্রশাসন ব্যবস্থা নিয়েছে, যা একটি কল্যাণমুখী সরকারের দৃষ্টান্ত।আরও পড়ুন, বাংলাদেশে মন্ত্রিত্ব হইলো সোনার পাথরের বাটির মতো: নাসীরুদ্দীন পাটওয়ারীএদিকে সীমান্তে অবৈধ পুশইনের ঘটনাকে ন্যক্কারজনক বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, সীমান্ত দিয়ে পুশইন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। এ ধরনের ঘটনার পেছনে ভারতের কোনো গোপন এজেন্ডা রয়েছে কিনা, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।আরও পড়ুন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দেওয়া দরকার : রাশেদ খানরুহুল কবির রিজভী আরও বলেন, এ ধরনের আচরণ কখনোই সৎ ও প্রতিবেশীসুলভ নয়। এ বিষয়ে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।