দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সার সংকট ও কালোবাজারি ঠেকাতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম

সার সরবরাহ, মজুদ ও বিতরণ কার্যক্রমে অনিয়ম ঠেকাতে ‘সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম’ চালু করেছে কৃষি মন্ত্রণালয়। মাঠপর্যায়ে সার নিয়ে কোনো সমস্যা, কৃত্রিম সংকট, অবৈধ মজুদ বা কালোবাজারির তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব মো. মাকছুদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।আদেশ অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের ৫২৮ নম্বর কক্ষে কন্ট্রোল রুমের কার্যক্রম চলবে। এ জন্য গঠন করা হয়েছে ২৭টি দল। প্রতিটি দলে থাকছেন একজন কর্মকর্তা, একজন প্রশাসনিক কর্মকর্তা ও একজন অফিস সহায়ক।১১ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দুই শিফটে চলবে কন্ট্রোল রুমের কার্যক্রম। প্রথম শিফট সকাল ৮টা থেকে বিকেল ৩টা এবং দ্বিতীয় শিফট বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত। সার্বিক তদারকির দায়িত্ব পালন করবেন অতিরিক্ত সচিব, সার ব্যবস্থাপনা ও উপকরণ।

আরও  পড়ুন, চাঁদপুরে ভরা মৌসুমে ইলিশের ছড়াছড়ি তবু চড়া দাম

কন্ট্রোল রুম দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সার সরবরাহ, মজুদ, পরিবহন ও বিতরণের তথ্য নিয়মিত সংগ্রহ করবে। কোথাও পরিবহনে অনিয়ম, কৃত্রিম সংকট, অবৈধ মজুদ, কালোবাজারি কিংবা অতিরিক্ত দামে সার বিক্রির তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে জানানো হবে।কোনো এলাকায় সার সংকটের আশঙ্কা দেখা দিলে অগ্রাধিকার ভিত্তিতে তা শনাক্ত করে প্রয়োজনীয় সুপারিশ করবে কন্ট্রোল রুম। একই সঙ্গে কৃষক, ডিলার ও পরিবহনকারীদের অভিযোগ গ্রহণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ থাকবে।জরুরি পরিস্থিতিতে জেলা প্রশাসন, কৃষি বিভাগ, সার ডিলার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।সার ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ বা তথ্য জানাতে কন্ট্রোল রুমের ফোন নম্বর ০৫০৩৫১ দেওয়া হয়েছে।

বিষয় : অনিয়ম সার সংকট কন্ট্রোল রুম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সার সংকট ও কালোবাজারি ঠেকাতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সার সরবরাহ, মজুদ ও বিতরণ কার্যক্রমে অনিয়ম ঠেকাতে ‘সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম’ চালু করেছে কৃষি মন্ত্রণালয়। মাঠপর্যায়ে সার নিয়ে কোনো সমস্যা, কৃত্রিম সংকট, অবৈধ মজুদ বা কালোবাজারির তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব মো. মাকছুদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।আদেশ অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের ৫২৮ নম্বর কক্ষে কন্ট্রোল রুমের কার্যক্রম চলবে। এ জন্য গঠন করা হয়েছে ২৭টি দল। প্রতিটি দলে থাকছেন একজন কর্মকর্তা, একজন প্রশাসনিক কর্মকর্তা ও একজন অফিস সহায়ক।১১ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দুই শিফটে চলবে কন্ট্রোল রুমের কার্যক্রম। প্রথম শিফট সকাল ৮টা থেকে বিকেল ৩টা এবং দ্বিতীয় শিফট বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত। সার্বিক তদারকির দায়িত্ব পালন করবেন অতিরিক্ত সচিব, সার ব্যবস্থাপনা ও উপকরণ।

আরও  পড়ুন, চাঁদপুরে ভরা মৌসুমে ইলিশের ছড়াছড়ি তবু চড়া দাম

কন্ট্রোল রুম দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সার সরবরাহ, মজুদ, পরিবহন ও বিতরণের তথ্য নিয়মিত সংগ্রহ করবে। কোথাও পরিবহনে অনিয়ম, কৃত্রিম সংকট, অবৈধ মজুদ, কালোবাজারি কিংবা অতিরিক্ত দামে সার বিক্রির তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে জানানো হবে।কোনো এলাকায় সার সংকটের আশঙ্কা দেখা দিলে অগ্রাধিকার ভিত্তিতে তা শনাক্ত করে প্রয়োজনীয় সুপারিশ করবে কন্ট্রোল রুম। একই সঙ্গে কৃষক, ডিলার ও পরিবহনকারীদের অভিযোগ গ্রহণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ থাকবে।জরুরি পরিস্থিতিতে জেলা প্রশাসন, কৃষি বিভাগ, সার ডিলার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।সার ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ বা তথ্য জানাতে কন্ট্রোল রুমের ফোন নম্বর ০৫০৩৫১ দেওয়া হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত