দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জনগণের পুলিশ হতে নবীন কর্মকর্তাদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্যক্তিজীবনে বৈষম্যের শিকার হলেও পেশাগত জীবনে বৈষম্যের চর্চা না করতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। জনগণের আস্থা অর্জন করে সত্যিকার অর্থে জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর বা এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রশিক্ষণার্থীদের উদ্দেশে সালাহউদ্দিন আহমেদ বলেন, আইনি প্রক্রিয়া ও নানা প্রতিকূলতা মোকাবিলা করে যাঁরা পুলিশে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন, ব্যক্তিজীবনে বৈষম্যের শিকার হয়ে থাকলেও পেশাগত জীবনে যেন তাঁরা সেই বৈষম্যের চর্চা না করেন। 

আরও পড়ুন,জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিনি বলেন, পুলিশের দায়িত্ব শুধু চাকরির পরিচয়ে সীমাবদ্ধ নয়। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচারের পথ সুগম করা এবং রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা করা পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ভয়ভীতি ও পক্ষপাতিত্ব উপেক্ষা করে সব শ্রেণি-পেশার মানুষের জন্য আইনি সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দুর্ব্যবহার, পক্ষপাতদুষ্ট আচরণ ও পেশিশক্তির ব্যবহার পরিহার করে দক্ষতা এবং মানবিক পুলিশিংয়ের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। বর্তমান সময়ে অপরাধের ধরন পরিবর্তনের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, জালিয়াতি, মাদকসংক্রান্ত অপরাধ ও মানব পাচারের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি, তথ্য বিশ্লেষণ, বৈজ্ঞানিক জ্ঞান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় প্রয়োজন। অনুষ্ঠানে ২০০৬ সালের নিয়োগপ্রক্রিয়ায় বাদ পড়া ৮৪ জন পুরুষ সার্জেন্ট ও ১৬২ জন ক্যাডেট এসআইয়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া এসব পুলিশ কর্মকর্তাকে পুনরায় নিয়োগের উদ্যোগ নেয় বর্তমান সরকার। নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, মানুষের পাশে থেকে সেবা দিতে হবে এবং কাজের মাধ্যমে জনগণের হৃদয় জয় করে প্রকৃত অর্থে জনগণের পুলিশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

বিষয় : পুলিশ জনগণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জনগণের পুলিশ হতে নবীন কর্মকর্তাদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x