দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

কালকিনিতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ হাজার ফুট পাইপ ধ্বংস

গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে ওএমএস চাল বিক্রি শুরু; আটা সরবরাহ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ- এমপির কার্যালয় ভাঙচুর, আহত ১০

দেবহাটায় জামায়াত-বিএনপি নেতাদের যৌথ উদ্যোগে খেলার মাঠ ও কবরস্থান উদ্বোধন

গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ৭

সিলেটে ভূমি প্রশাসনে শ্রীপদ দেবের প্রভাব ও সম্পদের অনুসন্ধান-২

এমপি নুসরাতের বাড়িতে আগুন, তদন্তে চার সদস্যের কমিটি

বাংলা সাহিত্যের জাগরণে মীর মশাররফ হোসেনের ভূমিকা অনস্বীকার্য: সংস্কৃতিমন্ত্রী

তদন্তে চার সদস্যের কমিটি
তদন্তে চার সদস্যের কমিটি
ছবি: তদন্তে চার সদস্যের কমিটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে গঠিত কমিটি শুক্রবার (১৩ নভেম্বর) থেকে তদন্ত কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডের কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) আহমেদ মাহবুব-উল-ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ আসরারুল হক, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

আরও পড়ুন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে পরিপূর্ণ ব্যর্থ’: নুসরাত তাবাসসুম

শুক্রবার দুপুর ২টার দিকে কমিটির সদস্যরা সরেজমিনে তদন্ত করেন। এ সময় তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং আগুন লাগার সম্ভাব্য কারণসহ ঘটনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। কমিটি গঠন ও তদন্ত কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির প্রধান আহমেদ মাহবুব-উল-ইসলাম। গত বুধবার (১১ নভেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির কয়েকটি টিনশেড ঘর পুড়ে যায়। সংসদ সদস্য ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা দাবি করে তাঁর বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ করেছেন। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের উৎস ও ঘটনার প্রকৃত পরিস্থিতি নির্ধারণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

বিষয় : অগ্নিকাণ্ড নুসরাত তাবাসসুম

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

এমপি নুসরাতের বাড়িতে আগুন, তদন্তে চার সদস্যের কমিটি

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x