সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বিশাল নাগরিক স্মরণসভার আয়োজন করা হচ্ছে। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। শনিবার (১৪ নভেম্বর) নাগরিক সমাজের পক্ষে জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্মরণসভায় দেশের বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকেরা অংশ নেবেন। স্মরণসভাটিকে আরও অর্থবহ ও স্মরণীয় করে রাখতে খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব এবং দেশ ও জাতির প্রতি অবদানসহ তাঁর জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশের বিশিষ্ট ব্যক্তি, রাজনীতিক, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও পেশাজীবীদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।
আরও পড়ুন,ডায়াবেটিস নিয়ন্ত্রণে সময়মতো ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
স্মারকগ্রন্থের জন্য নির্ধারিত বিষয়গুলোর মধ্যে রয়েছে খালেদা জিয়ার জীবন ও নেতৃত্ব, আপসহীন গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন, পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম, নারীশিক্ষা ও সামাজিক উন্নয়ন, সংসদীয় রাজনীতির ইতিহাসে তাঁর অবদান, অর্থনৈতিক দর্শন, নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, সংবাদপত্রের স্বাধীনতা, প্রত্যক্ষ স্মৃতিচারণা, সরকার পরিচালনা ও সুশাসন, অন্তিম সময়ে খালেদা জিয়া এবং তাঁর নান্দনিকতা, ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা। প্রতিটি লেখা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ শব্দের মধ্যে মৌলিক ও তথ্যনির্ভর হতে হবে। আগ্রহী লেখকদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্ধারিত ই-মেইলে (nagorikshoronshova@gmail.com) লেখা পাঠাতে অনুরোধ জানানো হয়েছে, যেখান থেকে সম্পাদকীয় বিবেচনায় নির্বাচিত লেখাগুলো প্রকাশ করা হবে। এ ছাড়া খালেদা জিয়ার সংগ্রামী ও ঘটনাবহুল রাজনৈতিক জীবন, সাফল্য এবং জাতীয় জীবনে তাঁর অর্জন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্য ভিডিও চিত্র (ডকুমেন্টারি) তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই প্রামাণ্যচিত্র ও স্মারকগ্রন্থ খালেদা জিয়ার জীবন-কর্মের বহুমাত্রিক মূল্যায়ন, রাজনৈতিক উত্তরাধিকার ও রাষ্ট্রচিন্তা তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মূল্যবান ঐতিহাসিক দলিল হয়ে থাকবে।
বিষয় : প্রধানমন্ত্রী স্মরণসভা

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬