দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের ডাক এনসিপির

দেশজুড়ে বিক্ষোভের ডাক এনসিপির
দেশজুড়ে বিক্ষোভের ডাক এনসিপির
ছবি: দেশজুড়ে বিক্ষোভের ডাক এনসিপির

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পরিষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে দলের সব জেলা, মহানগর, থানা ও উপজেলা ইউনিটকে নিজ নিজ এলাকায় সমাবেশ ও মিছিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। দলের সদস্য সম্পাদক আখতার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। এর আগে বুধবার (১১ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগাঁও গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নুসরাতের দাবি, হামলাকারীরা বাড়িটি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে টিনশেড বাড়িটির পাঁচটি ঘর পুড়ে যায়। এ সময় তাঁর বাবা-মাসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হন।

আরও পড়ুন, এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঘটনার পর ঢাকা থেকে গ্রামের বাড়িতে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তাঁর ভাষ্য অনুযায়ী, ফুটেজে এক ব্যক্তিকে বাড়ির পেছনের দিক থেকে চার দফায় আগুন লাগানোর চেষ্টা করতে দেখা গেছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত হতে পারেননি বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান তিনি। অন্যদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার প্রকৃত কারণও নিশ্চিত হওয়া যায়নি। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, নুসরাতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, পূর্বশত্রুতার জেরে পেট্রোল বা অন্য কোনো দাহ্য পদার্থ ব্যবহার করে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। বাড়ির গবাদিপশু রাখার একটি শেডে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এদিকে, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্তের দাবি জানিয়েছে এনসিপি। দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে এ ঘটনার প্রতিবাদ জানাতে দলটির নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয় : এনসিপি বিক্ষোভ কর্মসূচি

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের ডাক এনসিপির

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x