ঠিকাদারের কাছ থেকে উপহার বা অন্য কোনো নামে অর্থ কিংবা সুবিধা নেওয়াকে ঘুষ হিসেবে উল্লেখ করে এ ধরনের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের ৯৫ শতাংশ সঠিক হলেও বাকি ৫ শতাংশে ভুল হয়েছে। জনগণের করের টাকায় নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যের সঙ্গে তিনি একমত বলে জানান। তবে ঠিকাদার নিজের লভ্যাংশ থেকে কোনো প্রকৌশলীকে খুশি হয়ে উপহার দিলে সেটিকে ঘুষের আওতায় না ফেলার বক্তব্যের বিরোধিতা করেন ইশরাক। তিনি লেখেন, ‘উপহার বলি বা অন্য যে নামেই ডাকি না কেন, ঘুসের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।’ ইশরাক আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল কোনো অবৈধ বা অনৈতিক কাজ সমর্থন করে না।
আরও পড়ুন,‘জুলাইয়ে সন্ত্রাসীদের দেশ থেকে বিতাড়িত করেছি’: মাহমুদা মিতু
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য তাঁর ব্যক্তিগত অবস্থান ও চর্চা হতে পারে, তবে প্রধানমন্ত্রী ও সরকার এ ধরনের বিষয় সমর্থন করে না বলে মন্তব্য করেন তিনি। গণমাধ্যমে বিষয়টিকে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত বক্তব্য হিসেবে প্রচার করা উচিত ছিল বলেও মত দেন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য।এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রী শাহে আলম। অনুষ্ঠানে তিনি বলেন, ঠিকাদার কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত বিল পাওয়ার পর নিজের লভ্যাংশ থেকে খুশি হয়ে প্রকৌশলীকে কোনো উপহার দিলে সেটি ঘুষের মধ্যে পড়বে না। এমন উপহার গ্রহণ করা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে নতুন করে চিন্তাভাবনার প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রীর ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেন ইশরাক হোসেন।
বিষয় : উপহার গ্রহণ প্রকৌশলীদের

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬