টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের জয়পুর-পুংলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে জেলার ভূঞাপুর উপজেলার যমুনা নদী মাতৃক গাবসারা ইউনিয়নের জয়পুর-পুংলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান জেলা প্রশাসক। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষার মান, পাঠদান কার্যক্রম এবং শিক্ষার্থীদের উপস্থিতিসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পরে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও খেলার সামগ্রী তুলে দেন। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসা ও মনোযোগ দিয়ে পড়াশোনা করার পরামর্শ দেন।
আরও পড়ুন, সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় ১৮ জন গ্রেফতার
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. আখতার বানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পরে জেলা প্রশাসক উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় ও ইউনিয়ন ভূমি অফিস, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভূঞাপুর পৌরসভা পরিদর্শন করেন। এ সময় তিনি গাছের চারা রোপণ করেন। দিনের কর্মসূচির শেষ পর্যায়ে বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক।
বিষয় : স্কুল পরিদর্শন জেলা প্রশাসক

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬