দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

শিল্পাঞ্চলে শতভাগ বিনিয়োগবান্ধব পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ছবি: নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশের ভেতর ও বাইরে থেকে সম্মিলিতভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য প্রদানকালে তিনি এ অভিযোগ করেন। এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য রাখেন। তাদের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের ভেতরের স্থানীয় সহযোগীদের নিয়ে এবং সীমান্তের ওপার থেকে উৎসাহ পেয়ে এই ষড়যন্ত্র চালাচ্ছে। বিরোধীদলের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় একটি গাড়িতে ককটেল বিস্ফোরণ কিংবা রাতের অন্ধকারে পরিত্যক্ত ও চালক-হেলপারবিহীন বাসে আগুন দেওয়ার মতো বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের আইনশৃঙ্খলা বা রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে গেছে এমন সিদ্ধান্তে পৌঁছানো যৌক্তিক নয়। 

আরও পড়ুন,নাশকতা ইস্যুতে সরকারকে চাপে রাখতে চায় বিরোধী দল

তিনি জানান, সারাদেশে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে হাতেনাতে আটক করা হয়েছে, যার মধ্যে ঢাকার সিএমএম আদালত এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অবনতি বিচার করতে হলে আগের বছরের একই সময়ের অপরাধের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করার আহ্বান জানান তিনি। পুলিশের ওয়েবসাইটের তথ্য উদ্ধৃত করে মন্ত্রী জানান, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে দেশে হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় ৩০০টি কমেছে।সাম্প্রতিক গার্মেন্টস শ্রমিক আন্দোলন ও শিল্পাঞ্চলের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পকে অস্থিতিশীল করতে দেশের বাইরে থেকে একটি নীলনকশা তৈরি করা হয়েছিল এবং এর পেছনে দেশের ভেতরেও বিনিয়োগ করা হয়েছে। কিছু দুষ্কৃতকারী ও পতিত ফ্যাসিবাদের দোসর কতিপয় শিল্প মালিকের সহযোগিতায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলেও সরকার তা নস্যাৎ করেছে। গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের শিল্পাঞ্চলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নিয়মিত পুলিশ ও বিজিবি সমন্বিতভাবে কাজ করছে উল্লেখ করে তিনি সংসদ ফ্লোরে দাঁড়িয়ে শিল্প মালিক, বিনিয়োগকারী ও আন্তর্জাতিক ক্রেতাদের শতভাগ শিল্পবান্ধব পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন।

বিষয় : স্বরাষ্ট্রমন্ত্রী বিনিয়োগবান্ধব

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

শিল্পাঞ্চলে শতভাগ বিনিয়োগবান্ধব পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x