ময়মনসিংহের ১০টি উপজেলায় জেলা পরিষদের বাস্তবায়নাধীন ৬৮টি উন্নয়ন প্রকল্পের বিপরীতে চেক বিতরণ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ময়মনসিংহ জেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব প্রকল্পের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনাগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাবে। খাল খনন, বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ড চালু, কৃষকদের উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের উন্নয়ন, খেলাধুলা এবং শিক্ষাক্ষেত্রে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনসহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ অবকাঠামো উন্নয়নেও কাজ চলছে। আগামী চার বছরে এসব উদ্যোগের সুফল দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অতীত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, আগের সরকারের আমলে উন্নয়নের নামে অর্থ লুটপাট হয়েছে, কিন্তু দৃশ্যমান উন্নয়ন হয়নি। বর্তমান সরকার প্রকাশ্যে ও স্বচ্ছতার সঙ্গে উন্নয়ন প্রকল্পের অর্থ বরাদ্দ ও চেক বিতরণ করছে। কোন এলাকায় কত টাকার উন্নয়নকাজ হচ্ছে, তা সবাই জানতে পারছেন। ভবিষ্যতেও এ ধরনের বরাদ্দ অব্যাহত থাকবে এবং বরাদ্দ বাড়ানোর চেষ্টা করা হবে। প্রকল্প বাস্তবায়নকারীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি কাজে ঠিকাদার বা বাস্তবায়নকারীদের লাভের সুযোগ রয়েছে। তাই অনিয়ম বা অর্থ আত্মসাতের কোনো প্রয়োজন নেই। প্রকল্পের অর্থ যথাযথভাবে ব্যয় করে কাজের মান নিশ্চিত করতে হবে। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশে দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
আরও পড়ুন, বাকলিয়ায় মাদক কারবার ও আধিপত্যের দ্বন্দ্বে সোবহান খুনের ঘটনায় অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার ২
শিক্ষার মানোন্নয়নে সরকারের অঙ্গীকার তুলে ধরে মন্ত্রী বলেন, শিক্ষার মান বাড়াতে সরকার বদ্ধপরিকর। মেয়েদের শিক্ষার ব্যয়মুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ শুরু হয়েছে, ময়মনসিংহও এর আওতায় রয়েছে। দেশের সক্ষমতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে সরকার নিরলসভাবে কাজ করছে। উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কেউ উন্নয়ন ব্যাহত করতে চাইলে সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করা হবে। অপশক্তি ও পতিত শক্তির সঙ্গে যারা যুক্ত হবেন, তাদের জবাবদিহির আওতায় আসতে হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। মন্ত্রী আরও বলেন, যারা জনগণকে বিপদে ফেলতে এবং দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায়, তাদের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ক্ষুদ্র স্বার্থে বৃহত্তর জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়া যাবে না। সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সচেতন নাগরিকদের সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহর সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-৫, ময়মনসিংহ-৭ ও ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্যরা, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, বিভিন্ন উপজেলা থেকে আগত উন্নয়ন প্রকল্প কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা, সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিষয় : উন্নয়ন প্রকল্প চেক বিতরণ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬