প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে।মঙ্গলবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হচ্ছে।আরও পড়ুন, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধনে আগামীকাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানপ্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং নতুন প্রকল্প অনুমোদন প্রক্রিয়া এই বৈঠকের মূল আলোচ্য বিষয় বলে জানা গেছে।নির্বাহী কমিটির এ বৈঠকের সিদ্ধান্তগুলো দেশের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।