দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সফটওয়্যার জটিলতায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক
৩৫ হাজার নাগরিকের এনআইডি লক
ছবি: ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

সফটওয়্যার জটিলতার কারণে প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে রয়েছে। এসব পরিচয়পত্র কবে নাগাদ সচল করা সম্ভব হবে, তা নির্দিষ্ট করে জানাতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)। তবে সমস্যার স্থায়ী সমাধানে সফটওয়্যার উন্নয়নের কাজ চলছে বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান। ইসি সূত্রে জানা গেছে, আঙুলের ছাপের মান কমে যাওয়া, অন্য ব্যক্তির আঙুলের ছাপের সঙ্গে মিল পাওয়া এবং বিভিন্ন প্রশাসনিক ও কারিগরি জটিলতার কারণে এসব এনআইডি লক করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরিচয়পত্র লক হয়েছে দ্বৈত ভোটার হওয়ার কারণে। এ ছাড়া আদালতের আদেশ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলমান থাকা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধেও কিছু নাগরিকের এনআইডি লক করা হয়েছে।

আরও পড়ুন, এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বৈত ভোটার হিসেবে শনাক্ত ব্যক্তিদের ক্ষেত্রে যাচাই-বাছাই শেষে একটি পরিচয়পত্র বহাল রেখে অন্যটি বাতিল করা হচ্ছে। সাধারণত প্রথমবার ইস্যু করা এনআইডি বহাল রাখা হয় এবং পরবর্তী সময়ে নেওয়া পরিচয়পত্রটি বাতিল করা হয়। তবে প্রতিটি ঘটনায় প্রয়োজনীয় তদন্ত ও যাচাই শেষে সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন। এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, এনআইডি-সংক্রান্ত জটিলতা নিরসনে সফটওয়্যার তৈরির কাজ চলছে। এটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই এসব সমস্যার সমাধান করা সম্ভব হবে। তিনি আরও বলেন, বর্তমানে যেসব নাগরিক তাঁদের এনআইডি লক থাকার বিষয়টি নির্বাচন কমিশনকে জানাচ্ছেন, তাঁদের পরিচয়পত্র আনলক করে দেওয়া হচ্ছে। তবে নতুন সফটওয়্যার চালু এবং বাকি পরিচয়পত্রগুলো পুরোপুরি সচল করতে কত সময় লাগবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে পারেনি নির্বাচন কমিশন।

বিষয় : এনআইডি সফটওয়্যার জটিলতা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সফটওয়্যার জটিলতায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x