দেশের গ্যাস সরবরাহ বাড়াতে ২০২৭ সালে ওমান ও মালয়েশিয়া থেকে পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে কক্সবাজারের মহেশখালীতে নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে ১৫ থেকে ২০ বছর মেয়াদে ব্যয় হবে ১২ হাজার ৩২৪ কোটি থেকে ১৩ হাজার ১৬১ কোটি টাকা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালে ওমানের প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং লিমিটেডের কাছ থেকে তিন কার্গো এবং মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডির কাছ থেকে দুই কার্গো এলএনজি আমদানি করা হবে। ওমান থেকে আমদানি করা এলএনজি বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় কেনা হবে। এ জন্য তিনটি পৃথক সাইড লেটার চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে। সরকার থেকে সরকার বা জিটুজি পদ্ধতিতে এসব এলএনজি আমদানি করা হবে।
আরও পড়ুন, বর্তমান সংসদে শিক্ষিত সদস্যের হার সবচেয়ে বেশি: স্পিকার
অন্যদিকে মালয়েশিয়ার প্রতিষ্ঠান থেকে কেনা এলএনজির প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের দাম নির্ধারণ করা হয়েছে জাপান-কোরিয়া মার্কার দামের চেয়ে শূন্য দশমিক ১৮ ডলার কম। দুই পক্ষের সম্মতিতে কার্গোর সংখ্যা কমানো বা বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। এদিকে এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণের সক্ষমতা বাড়াতে মহেশখালীর কুতুবজোমে নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। চীনের প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড জিটুজি পদ্ধতিতে প্রকল্পটির প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, ১৫ বছর মেয়াদে ব্যয় হবে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা। আর ২০ বছর মেয়াদে ব্যয় দাঁড়াবে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা। এই টার্মিনালে আমদানি করা এলএনজি সংরক্ষণের পর পুনরায় গ্যাসে রূপান্তর করা হবে। পরে পাইপলাইনের মাধ্যমে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। সব মিলিয়ে এলএনজি আমদানি বাড়ানোর পাশাপাশি নতুন টার্মিনাল স্থাপনের মাধ্যমে দেশের গ্যাস সরবরাহ ও পুনঃগ্যাসীকরণ সক্ষমতা বাড়াতে চায় সরকার।
বিষয় : এলএনজি মহেশখালী এলএনজি টার্মিনাল

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬