দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বর্তমান সংসদে শিক্ষিত সদস্যের হার সবচেয়ে বেশি: স্পিকার

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
ছবি: স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

বর্তমান জাতীয় সংসদে শিক্ষিত সদস্যের হার অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা দিতে গঠিত সর্বদলীয় সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে এত সুষ্ঠু নির্বাচন অতীতে কখনো অনুষ্ঠিত হয়নি। বর্তমান সংসদে শিক্ষিত সদস্যের হারও অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি।

আরও পড়ুন, মালয়েশিয়াগামী কর্মীদের খরচ কমাতে সরকারি উদ্যোগ

বিগত সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি নির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের মানুষ আর সেই অন্ধকার যুগে ফিরে যেতে চায় না। তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আরও দুই থেকে তিনটি নির্বাচন অনুষ্ঠিত হলেই দেশে গণতন্ত্রের পরিবেশ স্বাভাবিক হয়ে আসবে। এ সময় দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান জাতীয় সংসদের স্পিকার। তার মতে, গণতন্ত্রকে সুসংহত করতে নিয়মিত সুষ্ঠু নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই।

বিষয় : স্পিকার সংসদ সদস্য

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বর্তমান সংসদে শিক্ষিত সদস্যের হার সবচেয়ে বেশি: স্পিকার

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

বর্তমান জাতীয় সংসদে শিক্ষিত সদস্যের হার অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা দিতে গঠিত সর্বদলীয় সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে এত সুষ্ঠু নির্বাচন অতীতে কখনো অনুষ্ঠিত হয়নি। বর্তমান সংসদে শিক্ষিত সদস্যের হারও অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি।

আরও পড়ুন, মালয়েশিয়াগামী কর্মীদের খরচ কমাতে সরকারি উদ্যোগ

বিগত সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি নির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের মানুষ আর সেই অন্ধকার যুগে ফিরে যেতে চায় না। তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আরও দুই থেকে তিনটি নির্বাচন অনুষ্ঠিত হলেই দেশে গণতন্ত্রের পরিবেশ স্বাভাবিক হয়ে আসবে। এ সময় দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান জাতীয় সংসদের স্পিকার। তার মতে, গণতন্ত্রকে সুসংহত করতে নিয়মিত সুষ্ঠু নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x