ঠাকুরগাঁও-2 আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক Dabirul Islam মারা গেছেন। বৃহস্পতিবার ঈদুল আজহার দিন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।আরও পড়ুন, সাবেক মন্ত্রী-এমপিদের চতুর্থ ঈদ কারাগারে১৯৪৮ সালের ২৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন দবিরুল ইসলাম। ছাত্রজীবন থেকেই তিনি প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল Communist Party of Bangladesh বা সিপিবির মাধ্যমে। পরে তিনি Bangladesh Awami League-এ যোগ দেন এবং উত্তরবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ নেতৃত্ব হিসেবে পরিচিতি লাভ করেন।আরও পড়ুন, দেশের মানুষ রুদ্ধ পরিস্থিতির বাইরে শান্তিতে ঈদ উদযাপন করছে : রুহুল কবির রিজভীদবিরুল ইসলামের রাজনৈতিক জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল ঠাকুরগাঁও-২ আসন থেকে টানা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া। তিনি ১৯৮৬ ও ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সিপিবির প্রার্থী হিসেবে বিজয়ী হন। এরপর আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে জয়লাভ করেন।সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় সংসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত, সমাজকল্যাণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।আরও পড়ুন, পূর্ব রামপুরায় সালামবাগ মসজিদে ঈদের জামাতে নাহিদ ইসলামএ ছাড়া দীর্ঘদিন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন এই প্রবীণ রাজনীতিক। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয় এবং একই বছরের অক্টোবরে তাকে গ্রেপ্তার করা হয়।দীর্ঘ সময় কারাবন্দি থাকার পর চলতি বছরের মে মাসে জামিনে মুক্তি পান তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ স্থানীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।