রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য সোলায়মান সেলিম ও ড. মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তদন্ত কর্মকর্তার পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।এদিন দুই আসামিকে কড়া পুলিশি নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। তাদের পক্ষে আইনজীবী গ্রেপ্তার না দেখানোর আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, সোলায়মান সেলিম ও ড. মোস্তফা জালাল মহিউদ্দিন নিজ নিজ পদে দায়িত্ব ।
আরও পড়ুন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নভেম্বরে স্থানীয় নির্বাচন : ইসি সচিব
পালনকালে রাজনৈতিকভাবে বিরোধী দল দমনে অর্থ সংস্থান ও নির্দেশনাসহ ঘটনার নেপথ্যে সক্রিয় ভূমিকা পালন করেছেন।বর্তমানে দুজনই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপি একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে। এর আগে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশের অভিযান ও সংঘর্ষের ঘটনা ঘটে।ওই ঘটনায় বিএনপি কর্মী মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান।পরে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে পল্টন থানায় হত্যা মামলা করেন।এই মামলায় তদন্তের অংশ হিসেবে সাবেক দুই সংসদ সদস্য সোলায়মান সেলিম ও ড. মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
বিষয় : গ্রেপ্তার গণহত্যা মামলা সংসদ সদস্য

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন