সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিতর্কে এবার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সাবেক এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা।বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, বিষয়টি শুধু ব্যক্তিগত বিতর্ক হিসেবে নয়, বরং ক্ষমতার প্রভাব ও চাকরিতে সুপারিশনির্ভর সংস্কৃতির আলোকে দেখা প্রয়োজন।ডা. তাসনিম জারা অভিযোগের সত্যতা যাচাইয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান। তিনি বলেন, অভিযোগ মিথ্যা হলে সংশ্লিষ্ট ব্যক্তি কলঙ্কমুক্ত হবেন, আর অভিযোগ সত্য প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।
আরও পড়ুন, গাজী নজরুল ইস্যুতে তদন্তে জামায়াত, তথ্য যাচাই শেষে সিদ্ধান্ত
একই পোস্টে তিনি দেশে চাকরির ক্ষেত্রে সুপারিশনির্ভর সংস্কৃতির সমালোচনা করে বলেন, এই বাস্তবতায় সাধারণ মানুষ অনেক সময় ক্ষমতাবানদের দ্বারস্থ হতে বাধ্য হন।উল্লেখ্য, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তিনি লিখিত বিবৃতি ও ফেসবুক পোস্টে ভিডিওতে থাকা তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন।এর আগে জামায়াতে ইসলামী জানিয়েছে, বিষয়টি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর সাংগঠনিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে। তবে অভিযোগের বিষয়ে এখনো কোনো তদন্তের চূড়ান্ত ফল প্রকাশ হয়নি।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন