দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

জীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, আটক আরও একজন

সাংবাদিকতায় নীতি, আদর্শ ও আপসহীন মনোভাব ধরে রাখার তাগিদ বিএনপির

গোপন বৈঠকের বিষয়টি স্পষ্ট করার জন্য জামায়াত সেক্রেটারি জেনারেলের প্রতি আহ্বান

ভোটের নিরাপত্তায় ড্রোন, বডি ক্যামেরা ও ‘কে-৯’ ডগ ইউনিট নামাল বিজিবি

ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ডের রায়ে বিরূপ মন্তব্য, ট্রাইব্যুনালে ক্ষমা প্রার্থনা

আসামের উচ্ছেদ ইস্যুতে শ্বেতপত্র প্রকাশ ও আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি এনসিপির

জাতীয় নারীশক্তি: ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

পাহাড়ের অস্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারের স্পষ্ট বক্তব্য দাবি এনসিপির

পাহাড়ের অস্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারের স্পষ্ট বক্তব্য দাবি এনসিপির

সাংবাদিকতায় নীতি, আদর্শ ও আপসহীন মনোভাব ধরে রাখার তাগিদ বিএনপির

সাংবাদিকতায় নীতি, আদর্শ ও আপসহীন মনোভাব ধরে রাখার তাগিদ বিএনপির
মহাসচিব রুহুল কবীর রিজভী

গিয়াস কামাল চৌধুরী, আতাউস সামাদ ও ফয়েজ আহমেদের মতো প্রবীণ সাংবাদিকরা সত্যনিষ্ঠা, নীতিবোধ ও আদর্শে বলীয়ান ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, তাঁদের সাহসিকতা ও দৃঢ় অবস্থান স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি আয়োজিত এক স্মরণ ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা এসব কথা বলেন।রুহুল কবীর রিজভী এরশাদবিরোধী আন্দোলনের স্মৃতিচারণা করে বলেন, আশির দশকে স্বৈরাচারী এরশাদ শাসনের সময় দেশের সাধারণ মানুষ সত্য ও নিরপেক্ষ সংবাদ জানার জন্য প্রধানত বিবিসি ও ভয়েস অব আমেরিকার মতো আন্তর্জাতিক গণমাধ্যমের ওপর নির্ভর করত। তখন ভয়েস অব আমেরিকার সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী এবং বিবিসির সাংবাদিক আতাউস সামাদের কণ্ঠের বস্তুনিষ্ঠ সংবাদ শোনার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করত।

আরও পড়ুন,আসামের উচ্ছেদ ইস্যুতে শ্বেতপত্র প্রকাশ ও আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি এনসিপির

 নানা ধরনের সরকারি নিষেধাজ্ঞা, শারীরিক নিগ্রহ ও গ্রেপ্তারের চরম ঝুঁকি থাকা সত্ত্বেও তাঁরা অসীম সাহসের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে গেছেন। বিএনপির এই নেতা আরও উল্লেখ করেন, সে সময়ের সাংবাদিকেরা ছিলেন নীতিবান, দৃঢ়চেতা ও স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন। চরম প্রতিকূল পরিবেশ ও প্রলোভন সত্ত্বেও তাঁরা সত্য বলা থেকে বিচ্যুত হননি। গিয়াস কামাল চৌধুরীর সাথে নিজের ছাত্ররাজনীতি জীবনের ব্যক্তিগত স্মৃতি স্মরণ করে রিজভী বলেন, তরুণদের প্রতি তাঁর অভিভাবকসুলভ স্নেহ ও পেশাগত আদর্শ বর্তমান যুগেও নিরপেক্ষ সংবাদ পরিবেশনায় এক বিরাট অনুপ্রেরণা হয়ে রয়েছে।

বিষয় : আপসহীন সাংবাদিকতায় নীতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সাংবাদিকতায় নীতি, আদর্শ ও আপসহীন মনোভাব ধরে রাখার তাগিদ বিএনপির

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x