দিনাজপুরের খানসামা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে করণীয় নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, চুরি, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, এমপি। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
আরও পড়ুন,নগর পুনরুজ্জীবনে বস্তিবাসীর জন্য পরিকল্পিত আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায়
একই সঙ্গে বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। প্রধান অতিথির বক্তব্যে হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে একসঙ্গ কাজ করতে হবে। অপরাধ ও মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। সভাপতির বক্তব্যে ইউএনও কামরুজ্জামান সরকার বলেন, খানসামার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। অপরাধ ও বিশৃঙ্খলা প্রতিরোধে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন