দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই

নগর পুনরুজ্জীবনে বস্তিবাসীর জন্য পরিকল্পিত আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায়

আলিপুর ইউপি নির্বাচন: উন্নয়ন, সুশাসন ও সততার প্রতিশ্রুতিতে রাদমিরের জনসংযোগ

কুড়িগ্রামে অপবাদ সইতে না পেরে নারী প্রবাসীর প্রেমিকার আত্মহত্যা

টঙ্গীতে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ: মাদ্রাসাশিক্ষক মোসলেম আহমেদের জামিন নামঞ্জুর

কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী সহ ১৫ জন গ্রেপ্তার

বাড়িয়া ইউনিয়নের হাজারো মানুষের ভালোবাসার নাম আলহাজ্ব হাবিবুর রহমান খান হাবিব

লামায় ৫ ম্রোপাড়ায় তীব্র শিক্ষার সংকট

লামায় ৫ ম্রোপাড়ায় তীব্র শিক্ষার সংকট

নগর পুনরুজ্জীবনে বস্তিবাসীর জন্য পরিকল্পিত আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায়

নগর পুনরুজ্জীবনে বস্তিবাসীর জন্য পরিকল্পিত আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায়
সাতক্ষীরা

নগরকে সুন্দর, আধুনিক ও বাসযোগ্য করে গড়ে তুলতে যাঁরা প্রতিনিয়ত শ্রম দিচ্ছেন, সেই সুবিধাবঞ্চিত শ্রমজীবী মানুষকে বস্তিবাসী হিসেবে অবহেলা না করে পরিকল্পিত আবাসন ব্যবস্থার আওতায় আনার জোরালো দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। নগর উন্নয়ন পরিকল্পনায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষের নিরাপদ বাসস্থান ও পর্যাপ্ত নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত না করলে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। সোমবার (২৬ অক্টোবর) সকালে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের প্রধান ফটকের সামনে 'বিশ্ব নগর দিবস ২০২৬' উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। এ বছরের বিশ্ব নগর দিবসের মূল প্রতিপাদ্য ছিল—‘শহরের পুনরুজ্জীবন: সবার জন্য পর্যাপ্ত আবাসন’।

আরও পড়ুন,বাড়িয়া ইউনিয়নের হাজারো মানুষের ভালোবাসার নাম আলহাজ্ব হাবিবুর রহমান খান হাবিব

মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলাল, জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, যুগ্ম সদস্যসচিব আলী নূর খান বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা উল্লেখ করেন, সাতক্ষীরা প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও এখানকার অনেক মানুষ এখনো মৌলিক নাগরিক সুবিধা থেকে সম্পূর্ণ বঞ্চিত। নগরের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম হলেও তাঁরা থেকে যাচ্ছেন অবহেলিত। সমাবেশ থেকে সাতক্ষীরা শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে আগামী ১০০ বছরের দীর্ঘমেয়াদি সুদূরপ্রসারী মাস্টারপ্ল্যান গ্রহণের তাগিদ দেওয়া হয়। অপরিকল্পিত নগরায়ণ ও আবাসন সংকট রোধে প্রান্তিক জনগোষ্ঠীর সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আবাসন ব্যবস্থা গড়ে তোলা এবং নগরায়ণের প্রক্রিয়ায় সবার অংশীদারত্ব নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

নগর পুনরুজ্জীবনে বস্তিবাসীর জন্য পরিকল্পিত আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায়

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x