দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই

নগর পুনরুজ্জীবনে বস্তিবাসীর জন্য পরিকল্পিত আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায়

আলিপুর ইউপি নির্বাচন: উন্নয়ন, সুশাসন ও সততার প্রতিশ্রুতিতে রাদমিরের জনসংযোগ

কুড়িগ্রামে অপবাদ সইতে না পেরে নারী প্রবাসীর প্রেমিকার আত্মহত্যা

টঙ্গীতে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ: মাদ্রাসাশিক্ষক মোসলেম আহমেদের জামিন নামঞ্জুর

কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী সহ ১৫ জন গ্রেপ্তার

বাড়িয়া ইউনিয়নের হাজারো মানুষের ভালোবাসার নাম আলহাজ্ব হাবিবুর রহমান খান হাবিব

লামায় ৫ ম্রোপাড়ায় তীব্র শিক্ষার সংকট

লামায় ৫ ম্রোপাড়ায় তীব্র শিক্ষার সংকট

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এ এম এম তৌহিদুর রশিদের কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হিজলতলী এলাকায় বংশাই সেতুর কাছে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে কালিয়াকৈর সোনালী ব্যাংক শাখা থেকে তাঁর বাবা এস এম হারুনুর রশিদের ব্যাংক হিসাবের বিপরীতে ৫ লাখ টাকা উত্তোলন করেন তৌহিদুর রশিদ। পরে অটোরিকশাযোগে হিজলতলী এলাকায় নিজ বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে পৌঁছালে পেছন থেকে একটি প্রাইভেটকার নিয়ে কয়েকজন ছিনতাইকারী তাঁর অটোরিকশার গতিরোধ করে। এ সময় প্রাইভেটকার থেকে নেমে দুর্বৃত্তরা জোরপূর্বক তাঁর কাছে থাকা টাকার ব্যাগটি টানাহেঁচড়া করে নিয়ে যায়। পরে তারা দ্রুত প্রাইভেটকারে করে টাঙ্গাইলের দিকে পালিয়ে যায়।

আরও পড়ুন,চাঁদাবাজ সিন্ডিকেটের জিম্মিতে ইপিজেডের ব্যবসায়ীরা

ঘটনার পরপরই ভুক্তভোগী কর্মকর্তা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও এর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এ এম এম তৌহিদুর রশিদ বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত ও টাকা উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।”ঘটনায় জড়িতদের শনাক্ত, ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছেন স্থানীয়রা।

বিষয় : ছিনতাই অতিরিক্ত কালিয়াকৈরে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x