কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ২ জন ছিনতাইয়ের অভিযোগে, ৪ জন মাদক সেবনের অভিযোগে, ৭ জন বিভিন্ন ধর্তব্য অপরাধে এবং ২ জন পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।পুলিশের তথ্য অনুযায়ী, কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় অপরাধ দমন এবং চোর-ছিনতাইকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত দুজন হলেন—ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ আদর্শগ্রামের শাকিল (১৮) এবং রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির আব্রাহাম আলভী রাফি (১৯)।মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার চারজন হলেন—কক্সবাজার পৌরসভার সমিতিপাড়ার জোবায়ের (২৫), পাবনার সাঁথিয়া উপজেলার বাসিন্দা মোজাম্মেল (৩০), বার্মিজ মার্কেট এলাকার ফয়সাল উদ্দিন অমি (২৮) এবং রাখাইনপাড়া এলাকার উদ্দিমা রাখাইন (৫৫)।এ ছাড়া বিভিন্ন ধর্তব্য অপরাধে গ্রেপ্তার সাতজন হলেন—টেকপাড়া এলাকার সৈয়দ আমিন (২৬),
আরও পড়ুনবাড়িয়া ইউনিয়নের হাজারো মানুষের ভালোবাসার নাম আলহাজ্ব হাবিবুর রহমান খান হাবিব
গোলদীঘির পাড় এলাকার অভি দাশ (২৯), পূর্ব মোহাজেরপাড়ার মোহাম্মদ আরমান (২০), খুরুশকুলের ফকিরপাড়া এলাকার আশ্রাফ আলী (২৮), নতুন ঘোনারপাড়া এলাকার সাইফুল ইসলাম (২৫), দক্ষিণ হাজীপাড়ার ইমরান (২২) এবং দক্ষিণ মুহুরিপাড়ার হাবিব (২৮)।অন্যদিকে, পরোয়ানামূলে গ্রেপ্তার দুজন হলেন—নাজিরারটেক এলাকার মহি উদ্দিন (৩৫) এবং খুরুশকুলের কাউয়ারপাড়া এলাকার সাহাদাত (২৩)।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন মামলা রয়েছে। তাঁদের মধ্যে সৈয়দ আমিনের বিরুদ্ধে চুরি ও ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে মামলা, অভি দাশের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা, মোহাম্মদ আরমানের বিরুদ্ধে মারধরসহ বিভিন্ন অভিযোগে মামলা এবং হাবিবের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসংক্রান্ত মামলা রয়েছে।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন