দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৫ অক্টোবর ২০২৬

সকল জেলা প্রশাসককে ইউপি পুনর্গঠন বন্ধ রাখার নির্দেশ

ইউপি পুনর্গঠন বন্ধ রাখার নির্দেশ

নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এবং সীমানা নির্ধারণসংক্রান্ত সম্ভাব্য নানা জটিলতা এড়াতে দেশের ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত করেছে সরকার। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম স্থগিত রাখতে দেশের সকল জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এসংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১১ ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদ বিভক্তকরণের নীতিমালা এবং ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ-সংক্রান্ত চলমান সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার কথা বলা হয়েছে নির্দেশনায়। 

আরও পড়ুন,নভেম্বর থেকে চালু হচ্ছে সেন্ট মার্টিন ভ্রমণ

এ ক্ষেত্রে বিশেষ করে ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর জারি করা ইউনিয়ন পরিষদ বিভক্তকরণের নীতিমালাসংক্রান্ত স্মারক এবং ২০১৪ সালের ৯ ডিসেম্বর জারি করা ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ-সংক্রান্ত স্মারকের আলোকে পরিচালিত যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখতে বলা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, ভোটার তালিকা নির্ভুলভাবে হালনাগাদ করা এবং সীমানা নিয়ে কোনো ধরনের অপ্রয়োজনীয় আইনি বা প্রশাসনিক জটিলতা এড়াতেই এই দূরদর্শী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সরকারের এই নির্দেশনা দেশের সকল জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-সহ সংশ্লিষ্ট অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদেরও অবগতি ও বাস্তবায়নের জন্য অনুলিপি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণের মতো সংবেদনশীল কার্যক্রম স্থগিত রাখার ফলে মাঠপর্যায়ে আসন্ন নির্বাচনী প্রস্তুতি আরও সুচারু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

বিষয় : নির্দেশ পুনর্গঠন ইউপি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

সকল জেলা প্রশাসককে ইউপি পুনর্গঠন বন্ধ রাখার নির্দেশ

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x