দৈনিক সংবাদ দিগন্ত

ডিএমপি পুনর্গঠনে হাইকোর্টে রিট

রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে ডিএমপি পুনর্গঠনের দাবি জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে বলা হয়েছে, ঢাকা শহর উত্তর ও দক্ষিণ—দুই ভাগে বিভক্ত হলেও পুলিশ প্রশাসন এখনো এককভাবে পরিচালিত হচ্ছে।আরও পড়ুন, শেষ মুহূর্তে জটিলতা কাটল: এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই হচ্ছেআবেদনকারীর দাবি, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, যানজট ও অপরাধ বৃদ্ধির কারণে বর্তমান কাঠামো কার্যকর নয়। তাই উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য আলাদা দুইজন পুলিশ কমিশনার নিয়োগের নির্দেশনা চাওয়া হয়েছে।আরও পড়ুন, গণমাধ্যমে পেশাগত সম্পর্ক জোরদারে এগোচ্ছে বাংলাদেশ–চীনরিটে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইজিপি ও সিটি মেয়রদের বিবাদী করা হয়েছে।বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের কাঠামোগত পরিবর্তন বাস্তবায়ন হলে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

ডিএমপি পুনর্গঠনে হাইকোর্টে রিট