দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

ম্রাসা থোয়াই মারমাকে চেয়ারম্যান করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন

ম্রাসা থোয়াই মারমাকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। ২০ আগস্ট (বৃহস্পতিবার) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং পরবর্তী সংশোধিত আইনের সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়েছে।নবগঠিত পরিষদের সদস্যরা হলেন—রিপল চাকমা, শান্তি প্রিয় চাকমা, দেব রানী চাকমা, মো. নুরুল আবছার, মো. আঃ মালেক, মোশাররফ হোসেন, ক্ষেত্র মোহন রোয়াজা, খনি রঞ্জন ত্রিপুরা, নারায়ন ত্রিপুরা, রুমেল মারমা, মংসাপ্রু চৌধুরী, ক্যরী মগ, তাছলিমা সিরাজ সিমা ও কুহেলী দেওয়ান।প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নবগঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও সংশোধিত আইনের বিধান অনুযায়ী পরিষদের যাবতীয় দায়িত্ব পালন করবে।

আরও  পড়ুন, সখীপুরে এসএসসি পাসের মিষ্টির টাকা দিয়ে সহপাঠীর মায়ের চিকিৎসা

এদিকে, ২০২৪ সালের ৭ নভেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত পূর্ববর্তী পরিষদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ২০২৫ সালের ৮ জুলাই অস্থায়ী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া শেফালিকা ত্রিপুরার নিয়োগও বাতিল করা হয়েছে।জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।নতুন পরিষদ দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, সংস্কৃতি ও জনকল্যাণমূলক কার্যক্রমে নবগঠিত পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।নবগঠিত পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণকে ঘিরে জেলার বিভিন্ন মহলে ইতোমধ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

বিষয় : পুনর্গঠন মারমা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ম্রাসা থোয়াই মারমাকে চেয়ারম্যান করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x