দৈনিক সংবাদ দিগন্ত

নাশকতার শঙ্কা: বাসে আগুন, ব্যাংকে হামলা, ককটেল উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে ঠাটাঙ্গা এলাকায় দাঁড় করিয়ে রাখা বাসে আগুন দেওয়া হয়। শনিবার দিবাগত রাত ১২টার দিকে

ছবি: মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে ঠাটাঙ্গা এলাকায় দাঁড় করিয়ে রাখা বাসে আগুন দেওয়া হয়। শনিবার দিবাগত রাত ১২টার দিকে

দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ এবং অবিস্ফোরিত ককটেল উদ্ধারের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জে দুটি বাসে আগুন দেওয়া হয়। একই রাতে মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুটি শাখা লক্ষ্য করে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করা হয়। এ ছাড়া নাটোরের নলডাঙ্গায় ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চট্টগ্রামগামী লেনে মঞ্জিল পরিবহনের একটি চলন্ত বাসে রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগে। বাসচালকের অভিযোগ, যাত্রীবেশে দুই ব্যক্তি বাসে উঠে আগুন দিয়ে নেমে যান। তবে হাইওয়ে পুলিশের ভাষ্য, চালক ও তাঁর সহকারী কাউকে আগুন দিতে দেখেননি। 

আরও পড়ুন,মৎস্য খাতের উন্নয়নে গবেষক ও উদ্যোক্তাদের একসঙ্গে কাজের আহ্বান

যান্ত্রিক ত্রুটি থেকেও আগুন লাগতে পারে বলে জানিয়েছে পুলিশ। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঠাটাঙ্গা এলাকায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা ভূঁইয়া পরিবহনের একটি বাসে রাত ১২টার দিকে আগুন লাগে। চার-পাঁচ দিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে বাসটি সেখানে রাখা ছিল। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান। আগুনের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং নাশকতার মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাদারীপুরে শিবচরের উমেদপুর ও সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করা হয়। উমেদপুরে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে নিক্ষিপ্ত বোমায় শাখার বাইরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

 কেন্দুয়ায় শনিবার রাত ১২টার দিকে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হলেও সেগুলো বিস্ফোরিত হয়নি। ব্যাংকের নৈশপ্রহরী টের পেলে হামলাকারীরা পালিয়ে যায়। এদিকে নাটোরের নলডাঙ্গার পাটুলে হালতি বিলের ওয়াচটাওয়ারের সিঁড়ির নিচে পড়ে থাকা একটি ব্যাগ থেকে রাত সাড়ে তিনটার দিকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে এসআরবি-৫। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। নলডাঙ্গা থানার পুলিশ জানিয়েছে, ককটেলগুলো ধ্বংসের প্রক্রিয়া চলছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ব্যাংকের দুটি শাখায় হামলার ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। নাশকতা প্রতিরোধে বিভিন্ন এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।

বিষয় : আগুন নাশকতার বাসে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২২ নভেম্বর ২০২৬

নাশকতার শঙ্কা: বাসে আগুন, ব্যাংকে হামলা, ককটেল উদ্ধার

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x