দেশের মৎস্যসম্পদের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি মাছ রপ্তানিতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, মৎস্য খাতের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সেগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে। রোববার রাজধানীর মৎস্য ভবনে ওয়ার্ল্ড ফিশারিজ ডে-২০২৬ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, মাছ বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে দেশে বছরে প্রায় ৫১ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে। দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি এ খাত থেকে রপ্তানি আয় বাড়ানোরও যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি বলেন, একসময় তৈরি পোশাক খাতের পর মৎস্য খাতের রপ্তানি আয় ছিল উল্লেখযোগ্য। সম্ভাবনা থাকা সত্ত্বেও এ খাতে প্রত্যাশিত অগ্রগতি কেন হচ্ছে না, তা পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। মাছের স্বাদ ও গুণগত মান কমে যাওয়ার কারণ অনুসন্ধানের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, মাছের প্রাকৃতিক আবাসস্থল ও বেড়ে ওঠার পরিবেশ সংরক্ষণ জরুরি। নদী-খালের নাব্যতা কমে যাওয়া, পানিদূষণ এবং শিল্পকারখানার বর্জ্য জলাশয়ে মিশে যাওয়ায় মাছের উৎপাদন ও স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে।
আরও পড়ুন,নগর ভবনের অভ্যন্তরীণ যোগসাজশের আশঙ্কা
এ সমস্যা সমাধানে শিল্পবর্জ্য পরিশোধন এবং নদী-খালের দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ২০ হাজার কিলোমিটার খাল খনন ও নদী পুনঃখননের ঘোষণা দিয়েছেন। এ উদ্যোগ বাস্তবায়িত হলে পানির প্রবাহ ও জলজ পরিবেশের উন্নয়ন সম্ভব হবে। বিশেষ করে ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্রের নদী-মোহনায় নাব্যতা ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। মৎস্য খাতের উন্নয়নে গবেষক, বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তুলে উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরীসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিষয় : অপরাধমুক্ত মৎস্য কাজের আহ্বান

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬