রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ১ কেজি ৮০০ গ্রামের ‘রুপালি দানব’, বিক্রি ৮ হাজার ৪৬০ টাকায়
রাজবাড়ীর পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ মাছ। পরে দৌলতদিয়া মৎস্য আড়তে উন্মুক্ত নিলামে মাছটি বিক্রি হয়েছে ৮ হাজার ৪৬০ টাকায়।শনিবার ভোরে গোয়ালন্দ উপজেলার চরসিলিমপুর এলাকায় স্থানীয় জেলে কবির মন্ডলের জালে মাছটি ধরা পড়ে।সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে আসা হলে হালিম সরদারের আড়তে নিলামের আয়োজন করা হয়। আরও পড়ুন , নওগাঁয় তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর শনাক্ত, ৪ ভরি স্বর্ণ ও নগদ টাকা উদ্ধারএকাধিক ক্রেতার ডাকের পর সর্বোচ্চ ৪ হাজার ৭০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন ব্যবসায়ী শাহজাহান শেখ।জেলে কবির মন্ডল জানান, বর্তমানে পদ্মায় খুব বেশি ইলিশ পাওয়া যাচ্ছে না। তবে মাঝে মাঝে বড় আকারের কিছু ইলিশ ধরা পড়ছে, যা জেলেদের জন্য আশার বার্তা।এদিকে জেলা মৎস্য বিভাগ বলছে, পদ্মায় এত বড় ইলিশ ধরা পড়া ইতিবাচক খবর। ইলিশ সম্পদ রক্ষায় সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।