চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে। টানা ১৪ দিন যাচাই-বাছাই শেষে ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ডগুলো। শনিবার (২১ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু এ তথ্য জানান। তিনি বলেন, নির্ধারিত দিনেই ফল প্রকাশ করা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী। বোর্ডের তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশের পর ১ নভেম্বর থেকে পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়। ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। আট দিনে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেন। এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পান ৪০ হাজার ৮৪ জন। অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।
আরও পড়ুন,খাগড়াছড়িতে ডাকসু ভিপির বাড়িতে হামলার অভিযোগ
পুনঃনিরীক্ষণের ফল তিনভাবে জানা যাবে। ওয়েবসাইটে: শিক্ষা বোর্ডের সমন্বিত পুনঃনিরীক্ষণ ওয়েবসাইট rescrutiny.eduboardresults.gov.bd-এ গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষা বোর্ড ও পরীক্ষার বছর ২০২৬ নির্বাচন করে সাবমিট করতে হবে। পিডিএফে: নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ‘HSC Re-scrutiny Changed Result 2026’ শিরোনামের পিডিএফ পাওয়া যাবে। সেখানে রোল নম্বর দিয়ে খুঁজলে সংশোধিত বিষয় কোড, আগের গ্রেড ও নতুন গ্রেড দেখা যাবে। এসএমএসে: যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, অর্থাৎ ফেল থেকে পাস বা গ্রেড বাড়বে, তাঁদের আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস পাঠানো হবে। এর আগে ২০২৪ সালে ১ লাখ ৯৮ হাজার ১১৬ জন শিক্ষার্থী ৫ লাখ ৮ হাজার ১১৬টি উত্তরপত্র এবং ২০২৫ সালে ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন।
বিষয় : ফল এইচএসসির পুনঃনিরীক্ষণের

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬