দৈনিক সংবাদ দিগন্ত

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার আহ্বান ভ্যান্সের

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
ছবি: ছবি: সংগৃহীত

ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ঠেকাতে দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার সিদ্ধান্ত নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যে মতপার্থক্য স্পষ্ট হয়েছে। হামলার সিদ্ধান্তকে সমর্থন করেন কি না, সে বিষয়ে সরাসরি অবস্থান জানাতে অস্বীকৃতি জানিয়েছেন ভ্যান্স। অন্যদিকে ট্রাম্প বলেছেন, সুযোগ পেলে তিনি আবারও একই সিদ্ধান্ত নিতেন। শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্পের পাশে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, গত ফেব্রুয়ারিতে ইরানে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সমর্থন করাই তাঁর দায়িত্ব। তবে হামলার সিদ্ধান্ত সঠিক ছিল কিংবা আবারও একই সিদ্ধান্ত নেওয়া উচিত এমন মন্তব্য করেননি তিনি। সম্প্রতি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ঐতিহাসিক পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরান যুদ্ধকে পরাজয়ের কারণ হিসেবে উল্লেখ করেন ভ্যান্স। তিনি সংঘাত থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার আহ্বানও জানান। তাঁর এই বক্তব্যকে ট্রাম্পের সঙ্গে মতপার্থক্যের প্রকাশ হিসেবে দেখা হচ্ছে। ভ্যান্সের পোস্টের বিষয়ে ট্রাম্প বলেন, তিনি ভাইস প্রেসিডেন্টের বক্তব্যে অসন্তুষ্ট নন।

আরও পড়ুন,বাহরাইনের আকাশে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র

 তবে তাঁর মতে, ইরানে হামলা প্রয়োজনীয় ছিল এবং সুযোগ পেলে ভ্যান্সও একই সিদ্ধান্ত নিতেন এ বিষয়টি বক্তব্যে থাকা উচিত ছিল। সংবাদ সম্মেলনে নির্বাচনী পরাজয়ের বিনিময়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানো সার্থক ছিল কি না, জানতে চাইলে ভ্যান্স বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা অত্যন্ত জরুরি। তাঁর দাবি, ইরান সন্ত্রাসবাদের সবচেয়ে বড় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক। দেশটির হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তা নিরীহ মানুষের প্রাণহানির কারণ হতে পারে। ইরান যুদ্ধের বিরোধিতা ভ্যান্সের দীর্ঘদিনের অবস্থান। সংঘাত বন্ধে তিনি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগেও যুক্ত ছিলেন। গত গ্রীষ্মে তাঁর মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। সম্প্রতি তেহরানের কট্টরপন্থী নেতাদের সঙ্গে আলোচনা শুরুর উদ্যোগও নিয়েছিলেন তিনি। তবে ট্রাম্প পরে এসব উদ্যোগ বন্ধ করে দেন এবং ভাইস প্রেসিডেন্টকে অভ্যন্তরীণ নীতিতে মনোযোগ দিতে বলেন। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকা ভ্যান্সের এই অবস্থান রিপাবলিকান শিবিরের অভ্যন্তরীণ টানাপোড়েনকে আরও সামনে এনেছে।

বিষয় : যুদ্ধ ইরান ভ্যান্সের

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার আহ্বান ভ্যান্সের

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x