দৈনিক সংবাদ দিগন্ত

ইরানের সঙ্গে চুক্তি নিয়ে কী বললেন ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তি ট্রাম্প
ইরানের সঙ্গে চুক্তি ট্রাম্প
ছবি: ইরানের সঙ্গে চুক্তি ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরান আগ্রহী বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান এখনো এমন কোনো প্রস্তাব দেয়নি, যা ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ২০ নভেম্বর হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ইরান চুক্তি করতে চায়। তবে দেশটি এমন কোনো চুক্তিতে রাজি নয়, যা তাঁর কাছে গ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্র প্রকৃত চুক্তি চায়, কোনো ভুয়া চুক্তি নয় বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ইরানের বিরুদ্ধে কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করার অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তেহরানের সুনির্দিষ্ট কিছু শর্ত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এসব শর্তের মধ্যে অন্যতম হলো, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে নেওয়া যাবে না। তবে আলোচনার মাধ্যমে একটি ন্যায়সংগত সমাধানে পৌঁছানো সম্ভব বলে মনে করেন আরাগচি। তাঁর ভাষ্য, ইরান এমন একটি চুক্তি চায়, যা ভবিষ্যতে নতুন করে যুদ্ধের আশঙ্কা দূর করবে। 

আরও পড়ুন,ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটে দলীয় বিভাজন স্পষ্ট

কূটনৈতিক আলোচনার মাধ্যমে সেই লক্ষ্য অর্জনের আশা এখনো রয়েছে তেহরানের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আলোচনায় এগিয়ে যাওয়ার আগে যুক্তরাষ্ট্র যে সত্যিকার অর্থেই সমঝোতায় আগ্রহী, তার নিশ্চয়তা চায় ইরান। এ বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে আস্থার পরিবেশ তৈরির বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে। ট্রাম্প ও আরাগচির পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে ইরানে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার আশঙ্কা বাড়ছে। প্রায় নয় মাস ধরে চলা সংঘাতের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব সামলাতে গিয়ে চাপে রয়েছেন ট্রাম্প। নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে কি না, তা নিয়েও ভাবছেন তিনি। সব মিলিয়ে যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা নিয়ে দুই পক্ষের বক্তব্য সামনে এলেও চুক্তির শর্ত ও পারস্পরিক আস্থার প্রশ্নে এখনো মতপার্থক্য রয়ে গেছে।

বিষয় : ট্রাম্প ইরান চুক্তি

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ইরানের সঙ্গে চুক্তি নিয়ে কী বললেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x