ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটররা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মার্কিন সিনেটে ৫১-৪৮ ভোটে প্রস্তাবটি বাতিল হয়। এর মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ট্রাম্পের প্রতি রিপাবলিকানদের সমর্থন আবারও স্পষ্ট হলো। খবর আল জাজিরার। প্রস্তাবে বলা হয়েছিল, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করে মার্কিন সেনাদের যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিতে হবে। অন্যথায় অভিযান অব্যাহত রাখতে হলে কংগ্রেসের অনুমোদন নিতে হবে প্রেসিডেন্টকে। ১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজল্যুশন’-এর আওতায় প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল। এর আগে গত সেপ্টেম্বরে মার্কিন প্রতিনিধি পরিষদে একই প্রস্তাব ২২০-২০৪ ভোটে পাস হয়েছিল। সিনেটের ভোটে অধিকাংশ সদস্য দলীয় অবস্থান অনুসরণ করেন।
আরও পড়ুন, রাসায়নিক অস্ত্র নিয়ে মার্কিন প্রতিবেদন, ইরানের কড়া প্রতিক্রিয়া
তবে তিন রিপাবলিকান সিনেটর—মেইনের সুসান কলিন্স, আলাস্কার লিসা মারকোস্কি ও কেনটাকির র্যান্ড পল ডেমোক্র্যাটদের সঙ্গে প্রস্তাবের পক্ষে ভোট দেন। অন্যদিকে পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। তিনি দলীয় অবস্থানের বাইরে গিয়ে ইসরাইলের প্রতি এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সমর্থন জানিয়ে আসছেন। ইরানের বিরুদ্ধে কংগ্রেসের অনুমোদন ছাড়াই সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে মার্কিন আইনপ্রণেতারা এর আগেও কয়েক দফা উদ্যোগ নিয়েছেন। গত জুনে একই ধরনের একটি প্রস্তাব সিনেটে পাস হয়েছিল। তবে পরবর্তী সময়ে প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিত করার অন্যান্য উদ্যোগ ব্যর্থ হয়।এবারের প্রস্তাবটি আইনে পরিণত হওয়ার মতো বাধ্যতামূলক ছিল না। ফলে এটি মূলত প্রতীকী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে ট্রাম্প কংগ্রেসের অনুমোদন নেননি। মার্কিন সংবিধান অনুযায়ী, যুদ্ধ ঘোষণার সাংবিধানিক ক্ষমতা কংগ্রেসের হাতে।
আরও পড়ুন, রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায়
সিনেটে প্রস্তাবটি নাকচ হওয়ার সময় ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের অসন্তোষও বাড়ছে। মধ্যবর্তী নির্বাচনের পর প্রকাশিত রয়টার্স-ইপসোস জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ মার্কিনি চান, কংগ্রেস আইন পাস করে ইরানের যুদ্ধ বন্ধ করুক। তাঁদের মধ্যে ৯৩ শতাংশ ডেমোক্র্যাট ও ৫১ শতাংশ রিপাবলিকান সমর্থক রয়েছেন। অন্যদিকে ইউগভের পৃথক জরিপে ৪৪ শতাংশ মার্কিনি জানিয়েছেন, ইরান যুদ্ধের পক্ষে অবস্থান নেওয়া প্রার্থীদের ভোট দেওয়ার সম্ভাবনা তাঁদের কম। বিপরীতে মাত্র ১৩ শতাংশ বলেছেন, এমন প্রার্থীদের সমর্থনের সম্ভাবনা তাঁদের বেশি।

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬