দৈনিক সংবাদ দিগন্ত

পাকিস্তানে প্রদেশের সংখ্যা চার থেকে ১৪ করার পরিকল্পনা

পাকিস্তানে ১৪ প্রদেশ গঠনের পরিকল্পনা
পাকিস্তানে ১৪ প্রদেশ গঠনের পরিকল্পনা
ছবি: পাকিস্তানে ১৪ প্রদেশ গঠনের পরিকল্পনা

পাকিস্তানের বর্তমান চারটি প্রদেশ ভেঙে ১৪টি প্রদেশ গঠনের একটি পরিকল্পনা নিয়ে দেশটির রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা চলছে। প্রস্তাব অনুযায়ী, পাঞ্জাব ও সিন্ধুতে চারটি করে এবং খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে তিনটি করে প্রদেশ গঠনের কথা ভাবা হচ্ছে। পাশাপাশি রাজধানী ইসলামাবাদকে পৃথক প্রাদেশিক মর্যাদা দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। বুধবার ১৮ নভেম্বর সংবাদমাধ্যম দ্য নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এ তথ্য জানান। সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, তিনি এমন একটি পরিকল্পনার কথা শুনেছেন। যেখানে পাঞ্জাবে চারটি, সিন্ধুতে চারটি, খাইবার পাখতুনখাওয়ায় তিনটি এবং বেলুচিস্তানে তিনটি প্রদেশ গঠনের প্রস্তাব রয়েছে।

আরও পড়ুন, স্কি রিসোর্টে কিম জং উন, মেয়েকে দেখা গেল স্কি করতে

আহসান ইকবাল জানান, অতিরিক্ত প্রদেশ গঠনের বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের সুপারিশ করে গত সেপ্টেম্বরে তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে চিঠি দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। এদিকে রাজধানী ইসলামাবাদের প্রশাসনিক কাঠামো নিয়েও নতুন পরিকল্পনা তৈরি করা হচ্ছে। মন্ত্রী জানান, ইসলামাবাদের জন্য বিকল্প প্রশাসনিক মডেল তৈরির দায়িত্ব প্রধানমন্ত্রী তাঁকে দিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীর প্রশাসনিক ব্যবস্থা পর্যালোচনা করে স্থানীয় সরকার ও প্রাদেশিক পরিষদের সমন্বয়ে একটি মিশ্র শাসনব্যবস্থার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ব্যবস্থায় ইসলামাবাদের জন্য আইন প্রণয়নকারী পরিষদ এবং নিজস্ব স্বায়ত্তশাসনব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। তবে ১৪টি প্রদেশ গঠনের পরিকল্পনা এখনো আলোচনা ও প্রস্তাবের পর্যায়ে রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা বাস্তবায়নের সময়সূচি ঘোষণা করা হয়নি।

বিষয় : পাকিস্তান প্রদেশ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

পাকিস্তানে প্রদেশের সংখ্যা চার থেকে ১৪ করার পরিকল্পনা

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x