দৈনিক সংবাদ দিগন্ত

ট্রাম্পের এশিয়া সফর ঘিরে ফিলিপাইনে বিক্ষোভ

ফিলিপাইনে বিক্ষোভ
ফিলিপাইনে বিক্ষোভ
ছবি: ফিলিপাইনে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠকের আগে চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার রাতে শেনজেনে পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান চীনা কমিউনিস্ট পার্টির প্রভাবশালী নেতা এবং শি জিনপিংয়ের চিফ অব স্টাফ কাই চি। তিন পরমাণু শক্তিধর দেশের এই তিন নেতার সম্ভাব্য বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা এপেকের পার্শ্ব অধিবেশনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বৈঠকটি। তিন নেতার এ ধরনের বৈঠককে ঘিরে কূটনৈতিক মহলে চলছে নানা আলোচনা। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়টি আলোচনায় আনতে পুতিন বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। অন্যদিকে ট্রাম্প পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে ত্রিপক্ষীয় আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি ইরান যুদ্ধের বিষয়টিও আলোচনায় আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে বৈঠকের পূর্ণাঙ্গ আলোচ্যসূচি এখনো প্রকাশ করেনি চীন। এদিকে এশিয়া সফরের অংশ হিসেবে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছেছেন ট্রাম্প। 

আরও পড়ুন,মাথা নত নয়, প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা ইরানের

সেখানে কোয়াডভুক্ত দেশগুলোর নিরাপত্তা বৈঠকেও অংশ নেন তিনি। বৈঠক শেষে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে যৌথ বিবৃতি দেয়। তবে ট্রাম্পের ফিলিপাইন সফর ঘিরে দেশটিতে বিক্ষোভ হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্যোগের বিরোধিতা করে আন্দোলনে নামেন বিক্ষোভকারীরা। এ সময় দুই শতাধিক আন্দোলনকারীকে আটক করেছে ফিলিপাইনের পুলিশ বলে প্রতিবেদনে জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে, এই বৈঠক তিন দেশের নেতার জন্য ভিন্ন ভিন্ন কূটনৈতিক গুরুত্ব বহন করছে। পুতিনের লক্ষ্য ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া। ট্রাম্পের আগ্রহ পারমাণবিক নিরস্ত্রীকরণসহ আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুতে। আর শি জিনপিংয়ের সামনে রয়েছে বৈশ্বিক কূটনীতিতে চীনের অবস্থান তুলে ধরার সুযোগ। তবে ইউক্রেন যুদ্ধ, পারমাণবিক নিরস্ত্রীকরণ কিংবা ইরান পরিস্থিতি—কোন বিষয়টি আলোচনায় বেশি গুরুত্ব পাবে, তা এখনো স্পষ্ট নয়। বৈঠকে কোনো সমঝোতা বা চুক্তি হবে কি না, সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল।

বিষয় : বিক্ষোভ ফিলিপাইন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ট্রাম্পের এশিয়া সফর ঘিরে ফিলিপাইনে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x