তুষারঢাকা স্কি রিসোর্টে অবকাশযাপনের ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। ছবিতে দেশটির নেতা কিম জং উনকে রাজকীয় সিংহাসনসদৃশ একটি চেয়ারে বসে থাকতে দেখা গেছে। অন্যদিকে, তাঁর মেয়ে কিম জু আয়েকে স্কি করে পাহাড়ের ঢাল বেয়ে নামতে দেখা যায়। প্রকাশিত ছবিতে সানগ্লাস ও ফরমাল জুতা পরা কিম জং উনকে নকশা করা সুসজ্জিত চেয়ারে বসে থাকতে দেখা যায়। তাঁর হাতে ছিল জ্বলন্ত সিগারেট। আর সাদা পোশাকে স্কি করতে দেখা যায় কিম জু আয়েকে। রিসোর্টের আশপাশে উত্তর কোরিয়ার কয়েকজন কর্মকর্তাকেও দেখা গেছে। সাম্প্রতিক বছরগুলোতে বাবার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও জনসম্মুখের অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত হচ্ছেন কিম জু আয়ে। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার মূল্যায়ন অনুযায়ী, তাঁকে কিম জং উনের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে প্রস্তুত করা হচ্ছে। তবে উত্তর কোরিয়ার সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো উত্তরাধিকার পরিকল্পনার কথা ঘোষণা করেনি।
আরও পড়ুন,ওয়াশিংটন-বেইজিং আলোচনার আগে মস্কোর শক্তি প্রদর্শন?
এদিকে, কিমের পারিবারিক অবকাশের ছবি প্রকাশের মধ্যেই তাঁকে ঘিরে নতুন কূটনৈতিক আলোচনার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আসন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে কিম জং উনও যোগ দিতে পারেন বলে জানিয়েছেন তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তাঁদের সঙ্গে কিম জং উনও থাকতে পারেন। তবে বিষয়টি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওপর নির্ভর করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, কিমের সঙ্গে সম্ভাব্য বৈঠকের বিষয়ে ট্রাম্প আগ্রহী। তবে এ নিয়ে এখনো কোনো আলোচনা বা বৈঠক চূড়ান্ত হয়নি।ফিলিপাইনে সাংবাদিকদের রুবিও বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে কোনো সমস্যা থাকলে তা সমাধানের একমাত্র উপায় হলো আলোচনায় বসা। তবে শেষ পর্যন্ত কিম জং উনের সঙ্গে বৈঠক হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬