নবম পে স্কেল অনুযায়ী বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে প্রয়োজনীয় অর্থের হিসাবে অসংগতি ধরা পড়েছে। এ কারণে সংশোধিত হিসাব তৈরি করে আবারও অর্থ বিভাগে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৮ নভেম্বর) মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে আগে অতিরিক্ত বরাদ্দের যে হিসাব পাঠানো হয়েছিল, তা পর্যালোচনা করে বড় ধরনের ভুল খুঁজে পেয়েছে অর্থ বিভাগ। নবম পে স্কেল অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে আগের হিসাবের চেয়ে বেশি অর্থের প্রয়োজন হতে পারে। এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেল অনুযায়ী বেতন দিতে মাউশি আগে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়েছিল। তবে অর্থ বিভাগ হিসাব পর্যালোচনা করে অসংগতির বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে চিঠির মাধ্যমে জানায়। পরে মন্ত্রণালয় বিষয়টি যাচাই করে নতুন হিসাব তৈরির জন্য মাউশিকে নির্দেশ দেয়।
আরও পড়ুন, শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী
সূত্রের তথ্য অনুযায়ী, অর্থ বিভাগের চিঠি পাওয়ার পর গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে মাউশিকে সংশোধিত হিসাব প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে মাউশির এক কর্মকর্তা জানান, সংশোধিত হিসাব তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। বুধবার অথবা বৃহস্পতিবার নতুন হিসাব বিবরণী মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হতে পারে। সংশোধিত হিসাবের ওপর নির্ভর করবে নবম পে স্কেল অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে অতিরিক্ত কত অর্থ প্রয়োজন হবে। আগের হিসাব সংশোধনের পর বরাদ্দের পরিমাণ বাড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে সংশোধিত হিসাব চূড়ান্ত হওয়া, অর্থ বিভাগের অনুমোদন এবং সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগে নতুন পে স্কেল অনুযায়ী বেতন কার্যকরের সময় কিংবা বরাদ্দের চূড়ান্ত পরিমাণ নিশ্চিত নয়। শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন দেশের এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা।
বিষয় : পে স্কেল এমপিওভুক্ত শিক্ষক

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬