দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ইউপি উন্নয়ন বরাদ্দের অব্যয়িত অর্থ ফেরতের সময়সীমা ৩০ জুন

ইউপি উন্নয়ন
ইউপি উন্নয়ন
ছবি: ইউপি উন্নয়ন

দেশের ৪ হাজার ৫৮৮টি ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রমে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে দ্বিতীয় কিস্তিতে ১৮০ কোটি ৭৮ লাখ ৭৫ হাজার টাকা ছাড় করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতের সাধারণ বরাদ্দ বা বিবিজি থেকে এ অর্থ ছাড় করা হয়। গত ১৭ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত মঞ্জুরি আদেশ জারি করে। মঞ্জুরি আদেশ অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতে মোট বরাদ্দ ৯১৩ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে সাধারণ বরাদ্দ বা বিবিজি খাতে নির্ধারিত রয়েছে ৭২৩ কোটি ৫০ লাখ টাকা। এ খাতের দ্বিতীয় কিস্তি হিসেবে ১৮০ কোটি ৭৮ লাখ ৭৫ হাজার টাকা ছাড় করা হয়েছে।ছাড় করা অর্থ পেতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসককে সরকারি মঞ্জুরি আদেশ অনুযায়ী টিআর ফরম নম্বর-৩২-এ বিল প্রস্তুত করতে হবে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিস্বাক্ষরসহ বিলটি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তরে জমা দিতে হবে। এ ক্ষেত্রে ইউএনও আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন, হজ নিবন্ধনে নতুন সময়সীমা জানাল ধর্ম মন্ত্রণালয়

 অর্থ ছাড়ের প্রক্রিয়ায় জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তর থেকে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের নির্ধারিত ব্যাংক হিসাবে অ্যাকাউন্ট পে-ইং চেক ইস্যু করা হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর করা হবে। মঞ্জুরি আদেশে অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থ উত্তোলন ও ব্যয়ের সব তথ্য ক্যাশবুক, রেজিস্টারসহ প্রয়োজনীয় হিসাব বইয়ে যথাযথভাবে লিপিবদ্ধ ও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। বরাদ্দের অর্থ ব্যয়ে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবহার নির্দেশিকা-২০২১, সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর), ২০২৫ এবং প্রচলিত আর্থিক বিধিবিধান অনুসরণ করতে হবে। অব্যয়িত অর্থ আগামী ৩০ জুন ২০২৭ সালের মধ্যে সরকারি কোষাগারে ফেরত দিতে হবে। এদিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মঞ্জুরি আদেশের অনুলিপি অর্থ বিভাগের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, ইউএনও এবং জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। দেশের সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকদেরও এ বিষয়ে অবহিত করা হয়েছে।

বিষয় : উন্নয়ন ইউপি অব্যয়িত

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ইউপি উন্নয়ন বরাদ্দের অব্যয়িত অর্থ ফেরতের সময়সীমা ৩০ জুন

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x