দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

পতেঙ্গায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

বিএনপির বিক্ষোভ মিছিল
বিএনপির বিক্ষোভ মিছিল
ছবি: বিএনপির বিক্ষোভ মিছিল

চট্টগ্রামের পতেঙ্গায় আওয়ামী লীগের ‘জ্বালাও-পোড়াও’ কর্মসূচি ও ষড়যন্ত্রের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে পতেঙ্গা থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি পতেঙ্গার আরাফাত গলির মুখ থেকে শুরু হয়ে কর্ণফুলী ইপিজেড গেটসংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা পতেঙ্গা থানা বিএনপি কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।

আরও পড়ুন, হাইকোর্টে জামিন, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন সিফাত আবদুল্লাহ

এতে পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, সাবেক দপ্তর সম্পাদক মো. শহীদুল ইসলাম রানা, সাবেক মানবাধিকার সম্পাদক মো. নাছির, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নেছার আহমেদ, যুগ্ম আহ্বায়ক মো. সালাহউদ্দিন, পতেঙ্গা থানা তাঁত দলের সভাপতি বেলাল উদ্দিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাদ্দাম, পতেঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হোসেন তুহিন এবং থানা শ্রমিক দলের সাবেক সিনিয়র সহসভাপতি মো. ইসমাইল উপস্থিত ছিলেন। এ ছাড়া মোহাম্মদ কাদের সোপেল, শ্রমিক দলের সুমন, বিএনপি নেতা রাজেদুল আলমসহ বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা কর্মসূচিতে অংশ নেন। সমাবেশে বক্তারা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নামে যেকোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করায় অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান।

বিষয় : বিক্ষোভ মিছিল পতেঙ্গা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

পতেঙ্গায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x