দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে আ.লীগের নাশকতা, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

বিএনপির বিক্ষোভ মিছিল
বিএনপির বিক্ষোভ মিছিল
ছবি: বিএনপির বিক্ষোভ মিছিল

গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিক আন্দোলনের আড়ালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর বিএনপি। গতকাল বুধবার বিকেলে রাজবাড়ী রোডস্থ গাজীপুর  মহানগর বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ী সড়কে গিয়ে শেষ হয়। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত এই বিশাল বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

আরও পড়ুন, ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় বদলাচ্ছে রায়পুরের গ্রামীণ অর্থনীতি

মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, ড. সহিদুজ্জামান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, আব্দুস সালাম, হান্নান মিয়া হান্নু, হাসান আজমল ভূঁইয়া, বশির আহমেদ বাচ্চু, রাশেদুল ইসলাম কিরণ, জয়নাল তালুকদার, শেখ ইমরান রেজা, মাহমুদুল হাসান মিরন এবং মইজ উদ্দিন তালুকদার প্রমুখ।

বিষয় : বিএনপি বিক্ষোভ মিছিল নাশকতার শ্রমিক আন্দোলন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে আ.লীগের নাশকতা, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিক আন্দোলনের আড়ালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর বিএনপি। গতকাল বুধবার বিকেলে রাজবাড়ী রোডস্থ গাজীপুর  মহানগর বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ী সড়কে গিয়ে শেষ হয়। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত এই বিশাল বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

আরও পড়ুন, ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় বদলাচ্ছে রায়পুরের গ্রামীণ অর্থনীতি

মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, ড. সহিদুজ্জামান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, আব্দুস সালাম, হান্নান মিয়া হান্নু, হাসান আজমল ভূঁইয়া, বশির আহমেদ বাচ্চু, রাশেদুল ইসলাম কিরণ, জয়নাল তালুকদার, শেখ ইমরান রেজা, মাহমুদুল হাসান মিরন এবং মইজ উদ্দিন তালুকদার প্রমুখ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x