দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

এবার গোপালগঞ্জে এমপি বাবরের বাসভবনে অগ্নিসংযোগ

এমপি বাবরের বাসভবনে আগুন
এমপি বাবরের বাসভবনে আগুন
ছবি: এমপি বাবরের বাসভবনে আগুন

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের শহরের থানাপাড়া এলাকার বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে সংসদ সদস্যের বাসভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল লোক সংসদ সদস্যের বাসভবনে আগুন দিচ্ছে। পরে তাদের কয়েকজন নিজেরাই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

আরও পড়ুন, গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে আ.লীগের নাশকতা, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

এদিকে, ঢাকা-খুলনা মহাসড়ক, গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক ও গোপালগঞ্জ-টেকেরহাট সড়কসহ জেলা শহরে প্রবেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ সৃষ্টি করা হয়। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। এতে বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। অন্যদিকে, সংসদ সদস্যের বাসভবনে অগ্নিসংযোগ ও বিভিন্ন সড়ক অবরোধের ঘটনায় রাত পর্যন্ত ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এসব ঘটনায় এলাকায় উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে অগ্নিকাণ্ডে হতাহত, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের নেওয়া পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিষয় : গোপালগঞ্জ অগ্নিসংযোগ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

এবার গোপালগঞ্জে এমপি বাবরের বাসভবনে অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x