দলকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে বহিষ্কৃত নেতাকর্মীদের বিষয়ে নমনীয় হচ্ছে বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, আদর্শবিরোধী কর্মকাণ্ড ও নির্বাচনী সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে বহিষ্কৃতদের আবেদনের পরিপ্রেক্ষিতে ধাপে ধাপে দলে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে দলটির হাইকমান্ড। তবে এ উদ্যোগকে ঘিরে তৃণমূলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিএনপির একাধিক নীতিনির্ধারকের ভাষ্য, বহিষ্কৃতদের অনেকেই দীর্ঘদিন দলের ত্যাগী ও পরীক্ষিত কর্মী ছিলেন। নিজ নিজ এলাকায় তাঁদের জনভিত্তিও রয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা এবং সাংগঠনিক ঐক্য জোরদারে তাঁদের কাজে লাগাতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব। তবে ঢালাওভাবে সবাইকে ফিরিয়ে নেওয়া হচ্ছে না। ব্যক্তির অতীত অবদান, পদমর্যাদা ও শৃঙ্খলাভঙ্গের মাত্রা বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। দলীয় সূত্র জানায়, স্থানীয় সরকার নির্বাচন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া এবং সাংগঠনিক বিশৃঙ্খলার কারণে সারাদেশে তিন হাজারের বেশি নেতাকর্মীকে বহিষ্কার করেছিল বিএনপি। পরবর্তী সময়ে তাঁদের অনেকে ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। সাম্প্রতিক সময়ে কয়েকটি জেলা ও উপজেলার নেতাকর্মীর প্রাথমিক সদস্যপদ ও সাংগঠনিক পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন,ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে জামায়াত
সর্বশেষ নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ২১ জানুয়ারি ২০২৬ তাঁকে বহিষ্কার করা হয়েছিল। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। তবে বহিষ্কৃতদের ফেরানোর উদ্যোগে সর্বত্র ইতিবাচক সাড়া নেই। নড়াইলে মনিরুল ইসলামের অনুসারীরা সিদ্ধান্তকে স্বাগত জানালেও বিভিন্ন এলাকায় ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে নৈতিক স্খলনের অভিযোগে বহিষ্কৃত এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে ৩১ নেতা একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিএনপির নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক পদ থেকে বহিষ্কৃত তাইফুল ইসলাম টিপু বলেন, তিনি আদর্শিকভাবে বিএনপিতেই আছেন। আগে পদে থাকলেও এখন সমর্থক ও কর্মী হিসেবে কাজ করবেন। দল প্রয়োজন মনে করলে তাঁদের কাজে লাগাতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দল করতে হলে শৃঙ্খলা মানতে হবে। শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। তবে কেউ ভুল স্বীকার করে ফিরতে চাইলে হাইকমান্ড বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬